somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন হাতের মুঠোয় মুক্ত আকাশ...................('হৃদয়ভাঙা ঢেউ')

১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাজী মাজহারুল আনোয়ারের 'হৃদয়ভাঙা ঢেউ'। ছবিটি এবং অন্যান্য বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
প্রায় তিন বছর পর আপনার ছবি মুক্তি পেল। এই বিরতিটা কেন?
গত তিন বছরে ছবি নির্মাণ এবং ব্যবসার মধ্যে একটা নতুন ঘরানা সৃষ্টি হয়েছে। আমি সেই ঘরানাটা চিনতে চেষ্টা করেছি মাত্র। এই সময় চাইলে ছবি নির্মাণ করতে পারতাম। কিন্তু ইচ্ছা করেই সরে ছিলাম।
'হৃদয়ভাঙা ঢেউ' নিয়ে সেন্সরে নানা রকম জটিলতা সৃষ্টি হয়েছিল। কে...ন?
মূলত একটি পোশাক নিয়েই এই জটিলতা বেধেছিল। আমিও একসময় সেন্সর বোর্ডের সদস্য ছিলাম। আমার কাছে মনে হয়েছে, এটা সামান্য ব্যাপার ছিল। কিন্তু বোর্ডের সদস্যরা ভেবেছেন, এ নিয়ে দর্শক মহলে ঝামেলা বাধতে পারে। তাই আটকে দিয়েছিলেন।
তিন দিন হয়ে গেল ছবিটি মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?

পরিচালক হিসেবে নয়, একজন সমালোচক ও দর্শক হিসেবে বলব, ছবিটি নিঃসন্দেহে ভালো। ছবিটিকে সবাই বেশ পজিটিভলি নিয়েছেন। আধুনিক প্রযুক্তি, নতুন লোকেশন, ভালো গল্পের ওপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করেছি। প্রযোজকও আমাকে স্বাধীনতা দিয়েছেন। সব মিলিয়ে বলতে হবে, ভালো মানের ছবিই বানিয়েছি।
আপনি কী ভাবছেন এখনকার দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে, নাকি ছবির মান কমে গেছে?
এককথায় বলতে গেলে, দুটোই। এখন হাতের মুঠোয় মুক্ত আকাশ। চাইলে রিমোট ঘুরিয়ে বিশ্বের যেকোনো ছবি দেখা যায়। সেগুলো বিভিন্ন ফরম্যাটে, টেকনিক্যাল সাপোর্টে তৈরি হচ্ছে। সেখানে আমরা প্রতিযোগিতা করতে যাচ্ছি শুধু গল্পকে প্রাধান্য দিয়ে। কিন্তু এ মুহূর্তে কোনো পরিচালক কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, গত একটি দশকে দর্শকদের চমকপ্রদ কোনো গল্প উপহার দিতে পেরেছেন? আসলে ছবির মানও অনেক কমে গেছে।
পরের সপ্তাহেই ভারতীয় ছবি 'জোর' মুক্তি পাচ্ছে। এতে 'হৃদয়ভাঙা ঢেউ'-এর ওপর কী ব্যবসায়িক প্রভাব পড়বে?
আমরা কি ভারতীয় ছবির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় যেতে চাচ্ছি? যদি তা-ই হয়, তাহলে অবশ্যই পড়বে। এখন ওদের বাজার বিশ্বব্যাপী। সরকার ওদের সরাসরি সহযোগিতা করছে। সেদিক থেকে আমরা অভিভাবকহীন। সরকার তো দূরের কথা, চলচ্চিত্রকে ভালোবাসে, এমন দু-একজন লোকও যে এখন পাওয়া দুঃসাধ্য।
নিজের প্রোডাকশন থেকে ছবি নির্মাণের কথা ছিল আপনার।
ভেবেছিলাম এ বছরই শুরু করব। কিন্তু তা বোধ হয় আর হচ্ছে না। এত দিনের হিসাব-নিকাশ সব কিছু যেন গোলমেলে হয়ে গেল। দেখি, সময় কী বলে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×