somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ স্বপ্ন

৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিক্সায় উঠে জড়সড় হয়ে বসলো সাজিদ। এই প্রথম কোন মেয়ের এত কাছাকাছি বসা।রিক্সা না পেয়ে মোড়ের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল।এমন সময় গলির ভেতর থেখে একটা রিক্সা এসে ঠিক ওর সামনে থেমে গেল।রিক্সার ওপর বসা মেয়েটা ওর দিকে তাকিয়ে বলল,চলুন না একসাথে যাওয়া যাবে।

কিছু না বলে ধীরে ধীরে রিক্সায় উঠে বসে সাজিদ।

ওরা দুজনেই চুপ করে থাকে অনেক্ষন।সাত সকালে বাসা ছেড়ে খাবারের সন্ধ্যানে যাওয়া পাখ-পাখালির কিচির মিচির শোনা যায়।আর মসৃণ পিচঢালা পথে রিক্সা টেনে নেয়ার একঘেয়ে শব্দ।হালকা একটা বাতাস এসে এলোমেলো করে দেয় শ্রাবন্তির খোঁপাবিহিন চুল।এক হাতে দিয়ে আবার যথাস্থানে সরিয়ে দেয় ও।সাজিদের চোখ নিচের দিকে,যেন ধূলার মাঝে কিছু একটা খুঁজে চলছে।

'কি ব্যাপার চুপ করে আছেন কেন' সাজিদকে লক্ষ্য করে বলল শ্রাবন্তি।
'কি বলবো?' মাথা না তুলেই জবাব দেয় সে।
'সেটা আমি কি করে জানি,কিছু একটা তো বলুন।আচ্ছা,থাক বলতে হবে না।'

সেই নীরবতা,রিক্সা টেনে নেওয়ার একঘেয়ে শব্দ।রাস্তায় তেমন একটা গাড়িঘোড়া নেই।একটু পরপর সাঁই করে পাশ দিয়ে কিছু প্রাইভেট কার চলে যাচ্ছে।সাজিদ ভাবছে আজ যখন সুযোগ পাওয়া গেছে তখন কি বলে ফেলবে।এমন ভাগ্য হরহামেশা হয় না।কিন্তু লজ্জা কাটিয়ে উঠতে পারছে না কিছুতেই।না কিছু একটা বলা দরকার।মেয়েটা খারাপ ভাববে।
-আপনি কোথায় নামবেন? এ প্রশ্ন করার প্রয়োজন ছিল না,সাজিদ জানে প্রতিদিন এ সময়ে শ্রাবন্তি কোথায় যায়,তাও করলো। শ্রাবন্তি ভাবছে,এত লজ্জা নিয়ে ছেলেটা চলে কি করে।প্রতিদিন কে ওর পিছু পিছু কলেজ পর্যন্ত আসে সেটা শ্রাবন্তিও জানে;সাজিদের প্রশ্নে অবাক হল না।ছেলেরা এমনই হয়। তাই জবাব দিল।

-আমি একটা কথা বলি,সাজিদ বলল।
-বলুন।
-না থাক রাগ করবেন।পরে বলবো।
-পরে বললেও ও তো রাগ করবো তাই নয় কি?
-হ্যাঁ তা অবশ্য ঠিক।
কথাগুলো বলার সময় সাজিদ মাথা নিচু করে না রাখলে দেখতে পেত শ্রাবন্তি মিটিমিটি হাসছে।
রিক্সা কলেজের সামনে এসে পড়েছে।
-আমি এখানেই নামবো। নিজের পার্সটাতে সবে হাত ঢুখিয়েছে,সাজিদ আঁতকে ওঠার মত করে বলে উঠলো
-না,না,আপনি চলে যান।ভাড়াটা আমিই দিচ্ছি। এ কথাগুলোও ভীষণ লজ্জা মাখা।তাও সাজিদকে বলতে হল।না বললে মেয়েটা সাজিদের সমন্ধে খারাপ ভাবতে পারতো।
শ্রাবন্তি পার্সটা বন্ধ করে চলে গেল।একবার ঘুরে বলল না,আসি।ইচ্ছে করেই বলল না।প্রথম দেখায় এত কিছু বলতে নেই।

সাজিদকে নিয়ে রিক্সাটা একটু পর চলে গেল।

ফ্যানটা বন্ধ হয়ে যাওয়ায় সাজিদের ঘুম ভেঙে গেল।কয়েক মুহুর্ত সিলিং এর দিকে তাকিয়ে থেখে বুঝল কারেন্ট চলে গেছে।বালিশের তলা হাঁতড়ে সিগারেটের খোঁজ করলো।পেল না।বিছানা ছেড়ে গায়ে একটা চাদর জড়িয়ে বেরোল মোড়ের চায়ের দোকানের যাওয়ার জন্য।

সকাল হলেও এখনও মানুষ তেমন বেরোইনি।হয়ত ছুটির দিন বলেই।তার ওপর ঠাণ্ডা আবহাওয়া।মাঝে মধ্যে দুএকটা খালি রিক্সা চলে যাচ্ছে।

আগুন ধরিয়ে সবে ফিল্টারে ঠোঁট ছুঁইয়েছে সাজিদ।গলির মধ্যে থেকে একটা রিক্সা বেরিয়ে আসতে দেখল ও।পাশাপাশি বসা দুটি মানব-মানবী।ভাল করে লক্ষ্য করতে হল না।মেয়েটাকে চিনে নিতে এতটুকু দেরী করে না ওর চোখ দুটো।
-বুঝলেন মামা,অই গলির সালাম সাহেবের মাইয়ার হইল গিয়া কপাল।যে জামাই পাইছে লাখে একখান । কেতলিতে পানি ঢালতে ঢালতে বলল গফুর মিয়া।
-হু, উত্তরে এর বেশি বলল না সাজিদ।।খুব পছন্দের মানুষগুলো চলে গেলে কিছু বলতে হয় না,শুধু ধোঁয়ার কুণ্ডলীর আড়ালে সুখ খুঁজে বেড়াতে হয়।
কাল রাতের স্বপ্নটা তো ভালই ছিল- ভেবে আপন মনেই হেসে উঠলো সাজিদ।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×