আজকের প্রজন্ম চত্ত্বর দেখিয়ে দিল প্রতিবাদ মানে হুঙ্কার নয়। প্রতিবাদ মানে নয় সাধারন খেটে খাওয়া মানুষের পেটে লাথি, ইট পাটকেল ছোঁড়া, টায়ারে আগুন, বাস পোড়ানো আর কষ্টের সম্পত্তির পরিহাস। প্রতিবাদ মানে নয় নারীর অসম্মান আর সুবিধাবাদীদের জ্বালাময়ী রাজনৈতিক বক্তৃতা।
প্রতিবাদ মানে খোলা গলায় গান, হারমোনিয়াম এর তাল। প্রতিবাদ মানে মাথায় কাফনের কাপড় বেধে রাজাকারের ফাসির দাবিতে শ্লোগান, প্রতিবাদ হলো তরুনীর ঝাঝালো গলায় হুশিয়ারী উচ্চারন, গলায় ঝোলানো ঢোল এর গর্জন। প্রতিবাদ মানে পিচঢালা পথে রঙের ছড়াছড়ি, আর নানান প্রতিবাদী আকিবুকি, ক্যামেরায় আলো ঝলমল। প্রতিবাদ মানে পথ নাটক আর শিল্পের উচ্ছ্বাস। প্রতিবাদ মানে গানে, স্লোগানে মুখরিত পুরো রাজপথ। প্রতিবাদ মানে আমাদের নতুন প্রজন্ম। যে প্রজন্ম জন্ম দিয়েছে আরেকটি একাত্তরের। প্রজন্ম- ২০১৩
প্রজন্ম-২০১৩ প্রমান করে দিল প্রতিবাদ মানে আমার ভাইয়ের লেখা ব্লগে ছুরিতে রাজাকারের ওষ্ঠাগত প্রান এফোড় ওফোড়, প্রতিবাদ মানে এক টুকরো আকাশ, কলমের আঁচড়, ফেইসবুকে লেখা প্রতিবাদী ষ্ট্যাটাস আর তাতে অসংখ্য লাইক, এক ফালি কাপড়ে লেখা প্রানের দাবি। প্রতিবাদ মানে মিথ্যার পরাজয়।
প্রতিবাদ মানে শাহবাগ। আমাদের প্রানপ্রিয় প্রজন্ম চত্বর।
ছবিটি আমার মোবাইলের ক্যামেরায় তোলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




