যারা টেলিটকের থ্রি-জি ব্যবহার করেন- H+ এর মতো একটি আইকন দেখতে পান ! আবার কখনো H কখনোবা 3G আর যারা গ্রামীনফোন, বাংলালিংক অথবা রবি ব্যবহার করেন তারা বেশীরভাগ ক্ষেত্রেই E দেখতে পান অথবা কিছু কিছু সময় G দেখায় আপনার ফোনের বারটিতে। মনে প্রশ্ন জাগতেই পারে এগুলোর মানে কি? অখবা পার্থক্যটাই বা কি?
উপরের ছবিতে H দেখাচ্ছে(টেলিটক)
G মানে হলো GPRS এবং সবচেয়ে স্লো ইন্টারনেট কানেকশন, ব্যবহার হয় GSM নেটওয়ার্ক (টুজি) ।
E মানে হলো EDGE এবং তুলনামূলক বেশী স্পীড ইন্টারনেট কানেকশন, এটিও ব্যবহার হয় GSM নেটওয়ার্ক (টুজি) ।
3G দিয়ে বুঝায় UMTS এবং এটি টুজি'র পরবর্তী জেনারেশন GSM network এ এবং এটি আগেরগুলো থেকে খানিকটা বেশী গতিসম্পন্ন।
H এবং H+ এর অর্থ হলো HSPA and HSPA+. দুটোই ব্যাবহার করে UMTS নেটওয়ার্ক। উল্লেখ্য, H থ্রি-জি থেকে অনেক বেশী গতিসম্পন্ন এবং H+ আরো বেশী গতিসম্পন্ন H থেকে। অর্থ্যাৎ আপনার মোবাইলে যখন H+ দেখাবে তখন আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ গতিসম্পন্ন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ভাগ্যবান।
4G হলো LTE নেটওয়ার্ক ব্যবহারকারী এবং বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট। যদিও এটি আমাদের দেশে নেই তবু উল্লেখ করলাম।
এ ছবিতে E দেখাচ্ছে। টু-জি নেটওয়ার্কে। এটি বাংলালিংকের সীম।
এগুলো আমাদের মোবাইলের বারে দেখালেও আমরা কখনো কখনো প্রতিশ্রুতি বা প্রত্যাশা অুনযায়ী গতি পাইনা। যেমন আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা হলো, আমি প্রায়ই H এর পরিবর্তে E দেখতে পাই। যদিও সেটা খুব বেশী না। তবে টেলিটকের আগে আমি বাংলালিংক এবং এয়ারটেল ব্যবহার করতাম। এয়ারটেলের অভিজ্ঞতার খুবই ভয়াবহ। যেহেতু এটি টু-জি সমর্থন করে সুতরাং E দেখাবে এটি আমার প্রত্যাশিত চাওয়া কিন্তু ।বেশীরভাগ জায়গাতেই G দেখাতো। অবশ্য যেটিতে ফোনেরই নেটওয়ার্ক থাকে না সেখানে আবার E কি আর F ই বা কি? তাই এয়ারটেলের থেকে মুক্তি নিয়েছি। যাই হোক, এখনকার প্রত্যাশা (খুব ছোট্র) থ্রি-জির সর্বোচ্চ উপযোগ চাই। আর কিছু না। সাথে আকাশছোয়া দামটাও যেন কমে আসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


