somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নদীর গল্প বলে যাই- (১ম পর্ব )- " আত্রাই নদী "

১৭ ই মে, ২০২০ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের পশ্চিম বাংলায় জন্ম নেয়া আত্রাই বাংলাদেশে প্রবেশ করে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বুক চিরে পুনরায় ভারতে প্রবেশ করে। পশ্চিম বাংলার দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ এবং কালুঘাটের উপর দিয়ে ভারত অংশে ১১২ কি.মি প্রবাহিত হয়। মোট ৩৯০ কিমি দৈর্ঘ্য। মজার ব্যাপার হল এটি আবার বাংলাদেশের নওগাঁ জেলায় প্রবেশ করে। নওগাঁ জেলার একটি উপজেলার নামকরণ করা হয় আত্রাই নদীর নামে। এরপর বিখ্যাত চলনবিলের উপর দিয়ে সগর্বে প্রবাহিত হয়ে যমুনায় গিয়ে পতিত হয়। কি বিচিত্র আমাদের আত্রাই! সে মানে না মনুষ্য গড়া সীমানা বিভক্তি, চলেছে আপন ধারায়।

মহাভারতের বনপর্বে আত্রাই নদীকে পবিত্র নদী বলা হয়েছে। এছাড়া দেবী পূরানে দুর্গোৎসবের দেবীদুর্গার মহাস্নান মন্ত্রে আত্রাই নদীকে "আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা সরস্বতী" নামকরণ উল্লেখও রয়েছে৷

এবার শুনি আত্রাই নদীর উৎপত্তির কাহিনীঃ

হিমালয়ের পাদদেশে অত্রিমুনির আশ্রম। তার স্ত্রী কর্দ্দম মুনির, তাদের কন্যা অনুশুয়া। তারা কায়ক্লেশ উপেক্ষা করে ধর্ম সাধন করতেন। একদিন ব্রহ্মা, বিষ্ণু ও শিব তিনজন মিলে অনুশুয়া দেবীর সতীত্ব পরিক্ষা করার জন্য গোপনে ঐ দেবীর কাছে ভিক্ষা চান। সতী অনুশুয়া ভিক্ষা পাত্র হাতে নিয়ে ভিক্ষা দিতে এলে অতিথিগণ নানাভাবে ছল করে তাদের ইচ্ছানুরূপ ভিক্ষা দিতে শপথ করান। অতিথি বিমুখ হলে ধর্ম যাবে এই ভেবে সতী অনুশুয়া প্রতিশ্রুতি দিতে বাধ্য হন৷ তখন দেবত্রয় সতীর স্তন পান করার ইচ্ছা প্রকাশ করেন। সতী মহাবিপদ দেখে এবং এতো বড় মানুষকে স্তন দান অসম্ভব জেনে বিনয় সহকারে অন্য কোন কিছু চাইতে বলেন। কিন্তু দেবগণ অনঢ়। বহু মিনতির পর যখন অতিথিগণ সিদ্ধান্ত পরিবর্তন করছে না তখন দেবী চন্দ্র, সুর্য ও দেবগণকে সতীত্বের সাক্ষী রেখে অভিশাপ দেন যে, হে অতিথিগণ আমি যদি স্বামী ভিন্ন অন্য কোন কল্পনা করে না থাকি তবে আমার সতীত্বের প্রভাবে তোমরা শিশু হয়ে যাও। সঙ্গে সঙ্গে দেবত্রয় শিশু হয়ে যায় এবং সতী তাদের স্তন পান করান। এদিকে দুর্গা, লক্ষী ও সাবিত্রী তাদের পতিদের খোঁজ না পেয়ে নারদের সাহায্যে ঐ আশ্রমে যান এবং পতিগণের মুক্তি কামনায় কান্না শুরু করেন৷ তাদের কান্না শুনে ঐ তিনজন দেবতা তিনটি দোলনায় কান্না শুরু করে দেয়। কিন্তু সতীর অভিশাপে নিজ মুর্তি ধারণে অসমর্থ হয়ে তিন দেবতা ও দেবীর অশ্রু আশ্রমে পড়ে একটি নদীর ধারা সৃষ্টি হয়৷ লোকমুখে পরিচিত এই কাহিনীর সেই স্রোতধারাই আজকের আত্রাই নদী। অত্রিমুনির আশ্রম থেকে অশ্রু দিয়ে তৈরি বলে এই নদীর নাম আত্রাই৷


এবার শুনি হতাশার বাণীঃ

কাহিনী যাই হোক আত্রাই একসময় আপন যৌবনে পরিপূর্ণ ছিল। দিনাজপুরের বিখ্যাত লেখক শওকত আলীর "প্রদোষে প্রাকৃতজন" বইয়ে আত্রাই নদীর জৌলুশ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সেই সময়ে এই নদীতে তিমি, বোয়াল, চীতল, এমনকি ইলিশ মাছও বেশ ভালই পাওয়া যেতো।
কিন্তু কালক্রমে মানুষের প্রয়োজনে এই নদীর উপর এখন ৩ টি রাবার ড্যাম।পানির প্রবাহ নেই বললেই চলে৷ যাতে খরোস্রোতা এই নদীই এখন হারাতে বসেছে তার আসল সতীত্ব৷

(পরবর্তী পর্বে আত্রাইয়ের শাখা ও উপনদী নিয়ে গল্প নিয়ে হাজির হবো, পড়ার জন্য ধন্যবাদ)।




সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২০ বিকাল ৩:৩৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×