somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক দিন ধরে অভিজিৎ হত্যা নিয়ে বিভিন্ন কথা দেখতেসি। কয়েকটা নমুনা দেই ঃ
১। ভাল হইসে, নাস্তিকের বাচ্চা ইসলামকে গালি দিসে; এই জন্য আল্লাহ শাস্তি দিসেন । সবই তার ইচ্ছা ,মানুষ উসিলা মাত্র ।(তাতে আবার বেশ কয়েকটা লাইক X( X( X( )
২। তাকে মুসলিম উগ্রবাদীরাই মেরেছে , একথা জোর দিয়ে বলা হচ্ছে । এর কি কোনও প্রমান আছে ? নাস্তিক হিসেবে সে তো সব ধর্মের বিরুদ্ধেই লেখে। তাহলে হিন্দু-বোদ্ধ-খ্রিস্টান যে কোনও ধর্মের উগ্রবাদী তাকে মারতে পারে। শুধু মুসলিমদের উপর দায় চাপানো কেন ?
৩। বেছে বেছে ফেব্রুয়ারি মাসেই ক্যান ব্লগারদের উপর হামলা হবে ? আর এই ঘতনার পর অভিজিতের লেখা বই তো হু হু করে বিক্রি হচ্ছে। এটার পিছে প্রকাশকদের হাত নেই , এটা কি উড়িয়ে দেওয়া যায় ?
এরকম বহু কথা, থাক । আমার মতে এমন কোনও লেখা নেই, যেটার জন্য লেখককে একেবারে মেরে ফেলতে হবে। কলমের জবাব কলমে , তলোয়ারে না। তাকে যে মুসলিম উগ্রবাদীরাই মেরেছে, এটা বুঝতে রকেট সাইন্টিস্ট হওয়া লাগে না। তিনি যদি উল্টা-পাল্টা কিছু লেখেনই , তার জবাব দেওয়ার মত যুক্তি নিশ্চয়ই ইসলামে আছে। মেরে ফেলার মনে কি এই দাড়ায় না, যে কথায়-যুক্তিতে পারতেসি না ; থামাইতে হইলে মাইরাই ফেলা লাগবে । আর তাছাড়া কে কি লেখছে, এইটা গোনায় ধরারই দরকার কি ? যেখানে আল্লাহ পাক বলেছেন ঃ আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি - সেখানে সেই মোহর ভাঙ্গার সাধ্য কার ? মহানবি (সঃ) কেও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল ; তিনি তো প্রতিশোধ নেননি । প্রাণপ্রিয় চাচার কলিজা চর্বনকারি হিন্দাকেও তিনি ক্ষমা করেছিলেন।সবসময় ক্ষমার কথা বলেছেন , কখনো তো প্রতিশোধ নেননি ।
গৌতম বুদ্ধের একটা গল্প বলি। এক লোক একবার তার উপর ক্রুদ্ধ হয়ে তাকে যাচ্ছেতাই ভাষায় অনেক গালিগালাজ করলো । বুদ্ধ চুপ করে শুনলেন , এরপর বললেন ঃ ভাই , তুমি যদি আমাকে কিছু দাও, আর আমি যদি তা না নেই; তবে কি সেটা তোমারি থাকবে ? লোকটি বলল ঃ অবশ্যই আমারই থাকবে। বুদ্ধ তখন বললেন ঃ তুমি এতক্ষন যা দিলে , তার কিছুই আমি গ্রহণ করলাম না। ওগুলো তোমারি থাক ।মহাপুরুষরা এমনি । আকাশের দিকে যতই থুথু মারা হোক , তার বিন্দুমাত্র আকাশকে ছোবে না । বরঞ্চ নিক্ষেপকারীর দিকেই আসবে ।
দেশটা ধীরে ধীরে বাংলাস্তান হবার পথে এগিয়ে যাচ্ছে। লেখার জন্য যদি মরতে হয় তবে বুঝতে হবে সেই লেখায় আসলেই সারবস্তু আছে,কোনও অপ্রিয় নিষ্ঠুর সত্য আছে; যেটা কারও কারও গায়ে আগুন ধরানোর জন্য যথেষ্ট । চিন্তার স্বাধীনতা । মত প্রকাশের স্বাধীনতা যেখানে নাই, সেটার পশ্চাৎপদতা কেউ ঠেকাতে পারবে না।
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×