somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই একটা নাস্তিক মরলে কি আসে যায় ? ওরা নাস্তিক ব্লগার , ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় , উহাদের মরাই উচিৎ ।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ুন আজাদ,রাজীব হায়দার ,অভিজিৎ রায়, সর্বশেষ ওয়াশিকুর বাবু - তালিকা বড় হতে থাকবেই। কিছুই হবে না। একেকটা খুন হবে ; পত্রিকায় - অনলাইনে লেখালেখি হবে ; চ্যানেলে চ্যানেলে নিউজ হবে , পুলিশ কয়টা দিন দৌড়ঝাঁপ করবে (অথবা দৌড়ঝাঁপের ভান করবে ) তারপর সব আবার ঠাণ্ডা - পরবর্তি খুন না হওয়া পর্যন্ত । এসব ক্ষেত্রে তো বিচারও হয় না , স্পর্শকাতর ইস্যু , বেশী কিছু করতে গেলে যদি " ধর্মীয় অনুভূতিতে " আঘাত লাগে ! ধর্ম জিনিসটা বড়ই ভঙ্গুর , কলমের এক খোঁচাতেই সেটা ভেঙ্গে যায় । কি দরকার বাবা, এইটা নিয়া অযথা খোঁচাখুঁচির ? দুই একটা নাস্তিক মরলে কি আসে যায় ? ওরা নাস্তিক ব্লগার , ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় , উহাদের মরাই উচিৎ ।
বেহেশত পাওয়া খুব সোজা । খুব বেশী নামাজ রোজার দরকার নেই, সৎকাজ না - সৎচরিত্রবান হবার ও দরকার নেই। কেবল দুই একটা নাস্তিক খুজে বের করে জবাই করো ; ব্যস সোজা বেহেশত , ৭০ টা হুরপরি নিয়ে লদকালদকি । অভিজিৎ- বাবু মরলেই বা কি ? কারও চুলটাও ছিঁড়বে না। প্রকাশ্যে সন্ধ্যায় অভিজিতকে কুপিয়ে গেলো ; পুলিশ তাঁর কিনারা করতে পারে না। অথচ কয়দিন আগে ফকিরাপুলে মাদক সংক্রান্ত বিবাদে এক মহিলাকে মেরে ৭ টুকরা করে ভিন্ন ভিন্ন জায়গায় টুকরাগুলা ফেলা হইসিল। প্রথম টুকরা উদ্ধারের ৬ ঘণ্টার মধ্যেই পুরা লাশ উদ্ধার এবং ৫ জন গ্রেপ্তার হয়, যাদের মধ্যে ২ খুনি , বাকিরা সহযোগী । এসব ক্ষেত্রে পুলিশ অনেক করিতকর্মা , খালি অভিজিৎদেড় বেলায় ফাইল চাপা পরে ; বাবুর বেলাতেও হয়তো পরবে । যেই দুইটা ধরা পরছে, তারা হয়তো ফাঁকফোকর দিয়ে জামিনে বের হয়ে আসবে ।
বাংলাদেশ ধীরে ধীরে বাংলাস্তানের দিকে এগিয়ে যাচ্ছে। খুব বেশী দূরে নয়, যেদিন এই উগ্রপন্থীদের জন্য " ইসলাম শান্তির ধর্ম " কথাটা রসিকতায় পরিণত হবে ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সমাজের অসহায়-দরিদ্র মানুষদের জন্য আপনি কি করতে চান?

লিখেছেন রাজীব নুর, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:০৮

আমার জীবনের প্রধান লক্ষ্য মানুষের সেবা করা।
যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যখন কোনো দূর্ঘটনা ঘটে যায়, অনেক সাহসী মানুষও অসহায় হয়ে পড়ে। তখন আমি অসহায় মানুষের হাতের লাঠি হতে... ...বাকিটুকু পড়ুন

ধর্ম কর্ম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩



আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



...বাকিটুকু পড়ুন

মিমস যুদ্ধ: রাজনীতিতে হাসি-ঠাট্টার কৌশল”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই মে, ২০২৬ রাত ১:৫১


মাইলস্টোন স্কুলের কথা কি এখনও মনে আছে? একটা ট্রেনিং জেট ক্রাশ করেছিল স্কুলের ওপর। ছোট ছোট বাচ্চারা ক্লাস করছিল, হঠাৎ আকাশ থেকে নেমে এল মৃত্যু। ঠিক যেমনটা আমরা সিনেমাতে... ...বাকিটুকু পড়ুন

হাওড়া স্টেশনের স্মৃতি

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই মে, ২০২৬ রাত ২:৫৮



মায়ের সাথে স্মৃতির শেষ নেই। আজ মা দিবস উপলক্ষে, মাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সেই স্মৃতি নিয়ে কিছু কথা লিখছি।

হাওড়া স্টেশন। মা, সাহস, নিপু, আমি। প্রচণ্ড ভীড়ের ভিতর আমরা হাঁটছি।... ...বাকিটুকু পড়ুন

×