somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাবুলের রাস্তায় এই সেদিনও ঘুরে ঘুরে মানচিত্র বিক্রি করত

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাবুলের রাস্তায় এই সেদিনও ঘুরে ঘুরে মানচিত্র বিক্রি করত। সেই ছেলে যাবে যুক্তরাষ্ট্রে, অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে। ফাওয়াদ মোহাম্মদি জীবনে এমন পরিবর্তন কখনও স্বপ্নেও দেখেনি অথচ তা-ই হতে চলেছে। ফাওয়াদের বয়স মাত্র ১৪। আফগানিস্তানের খুব গরিব ঘরের ছেলে।
বাবা মারা গেছেন অনেক আগে। সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট ফাওয়াদি পরিবারের সবার সঙ্গে একটু খেয়ে-পরে বাঁচতে নেমে পড়ে কাবুলের চিকেন স্ট্রিটে। শুরুতে বিক্রি করত চুইংগাম। তারপর একটা সময় শুরু করে মানচিত্র আর অভিধান। ভারি মিষ্টি ছেলে। মুখে সবসময় লেগে থাকে দুষ্টুমির হাসি। চিকেন স্ট্রিটে সবসময় বিদেশিদের আনাগোনা। তাদের সঙ্গে কথা বলতে বলতে ইংরেজিটাও বেশ শিখে নিয়েছে। এখন তাই ফাওয়াদ শুধু খুদে ফেরিওয়ালা নয়, চিকেন স্ট্রিটে আসা বিদেশিদের বন্ধু, কখনও কখনও দেহরক্ষীও।
হঠাত্ একদিন ওর সঙ্গে দেখা যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক স্যাম ফ্রেঞ্চের। একটু কথাবার্তা, তাতেই ফাওয়াদকে ভালো লেগে যায় ফ্রেঞ্চের। ‘বাজকাসি বয়েজ’ নামে যে ছবিটি করতে চান, সেটার জন্য তো এমন একটি ছেলেই খুঁজছিলেন! তা বিনাকষ্টে পেয়ে গেলে ছাড়বেন কেন? ছবিতে অভিনয়ের জন্য ফাওয়াদকে নিয়ে নেন ফ্রেঞ্চ। ফাওয়াদের জীবনটা স্বপ্ন হয়ে যায় তখন থেকেই।
এবার অস্কারে বেস্ট অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে মনোনীত হয়েছে ‘বাজকাসি বয়েজ’। ছবিতে ফাওয়াদ অভিনয় করেছে কাবুলের হতদরিদ্র পরিবারের এমন এক কিশোরের চরিত্রে, যে কিনা স্বপ্ন দেখে বাজকাসি হওয়ার। বাজকাসির কাজ হলো, ঘোড়ার পিঠে চড়ে একটা খেলায় অংশ নেয়া। খেলাটা পোলো’র আফগান সংস্করণ। পোলোয় বল থাকে আর এখানে বলের জায়গায় থাকে মাথাকাটা ছাগল। কারও কারও কাছে অবিশ্বাস্য মনে হলেও এমন একটা খেলা আফগানিস্তানে হয় সত্যিই।
ছবিতে ফাওয়াদ বাজকাসি হলেও বাস্তব জীবনে তার স্বপ্ন বৈমানিক হওয়া। অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে ২৪ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে অংশ নিতে জীবনে এই প্রথমবারের মতো ফাওয়াদও বিমানে উঠবে। অচিন্ত্যনীয় এ স্বপ্ন পূরণের প্রস্তুতি চলছে এখন। জামাকাপড় কেনা শেষ। তাই বার্তা সংস্থা এএফপির ক্যামেরার সামনে আফগান এ কিশোর বসেছিল চামড়ার জ্যাকেট আর জিন্স পরে। দেখে বোঝার উপায় নেই এ ছেলে ক’দিন আগেও ময়লা কাপড়ে কোনোরকমে লজ্জা নিবারণ করে কাবুলের রাস্তায় মানচিত্র বিক্রি করেছে।
ফাওয়াদ এখন আর মানচিত্র বিক্রি করার কথা ভাবছেই না। ওর চোখে এখন এতদিন যে দেশটাকে শুধু মানচিত্রেই দেখেছে, সেই যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন। বুধবারই স্বপ্ন পূরণ হবে তার। নিউইয়র্কে পৌঁছানোর পর থেকে শুরু হবে অস্কার অনুষ্ঠানের জন্য অপেক্ষা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×