পৃথিবীর বুকে হাঁটতে দেখেছি তাকে,
মরণ সমুদ্র থেকে বিষাদ মাখা মুখে
খুজেছি তাকে, এই নির্মল পরিবেশে,
রচনা করেছি প্রেমের অধ্যায় একে একে,
ক্লান্ত প্রাণ নিয়ে দেখেছি তার মুখ,
সুন্দরী সে, অপরুপা, তবু কেন ডুবে?
নরম-গোলাপী ঠোটে হাসি ফোটে উঠে,
মুখ তার শিশিরের মত চিক চিক করে আলোতে,
দেখে আমি হারাই, শুধুই তাকে।
অনেক দিন কেটে গেছে, সেই সুন্দরীকে দেখে,
কল্পনায় দৃশ্যপট সাজাই শুধু তাকে ঘিরে,
চোখে মেলে তাকাই, পান্ডুলিপি বানাই,
গল্প সাজাই, কবিতা লিখি,
তাকে নিয়ে, সুন্দরী সে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


