কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ বৌদ্ধ - এই ভেদ-চিন্তা একেবার উদাও হয়ে যায় যদি আমরা একটা অভেদ কল্পনা করতে পারি। কিন্তু এই অভেদকে একেক ধর্মালম্বী ভাবে একেকভাবে- মুসলমান আল্লাকে, হিন্দু ভগবানকে, খ্রিস্টান গডকে ইত্যাদি ইত্যাদি। যার যার প্রভুর শ্রেষ্ঠত্বের বড়াইয়ে এ আর অভেধ থাকে না। তাই অভেদ হতে পারে একমাত্র মানুষ। মানুষে মানুষে ভেদাভেদ আছে চিন্তায়, চেতনায়, কর্মে, সংস্কৃতিতে। আমরা মানুষ বলেই এসবের মধ্য দিয়েই সময়ের সাথে এগিয়ে যাব; মুক্ত মনে আমাদের মাঝে হবে ভাবের আদান-প্রদান। সময় ও যুগের সন্ধিক্ষনে ভাবে-ভাবে, চিন্তা-কর্মে সংঘর্ষ হবে। মানুষ মানুষের জন্য - এ অভেদ ভাবনার জোরে এই সংঘর্ষের শিখায় পথ মিলবে নতুন দিগন্তের, নতুন ভাবনার পথ খুঁজবে মানুষ, উদয় হবে নতুন ভাবনার। শুধু ধর্মান্ধ হলে আসবে বিপদ - পুরাতনকে আকড়ে ধরার তাড়নায় সে শিখায় ধর্মান্ধতা ছড়াবে হিংসার বীজ। ধর্মান্ধতা একই ধর্মের মানুষদের মধ্যে যে ভৌগলিক, সামাজিক ও সাংস্কৃতিক ভিন্নতা থাকে তাকেও বিপন্ন করে তোলে। মানুষ নামের অভেদ হারিয়ে যায় বর্বরতায়। আসুন মানুষ হই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



