somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু সময় নিয়ে জোকটা পড়ুন প্লিজ

২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটা রেড ইন্ডিয়েনদের। তাদের প্রবীন নেতা মারা গেছেন, যার ছিল আধ্যাত্মিক শক্তি। তার স্থলাভিষিক্ত হয়েছেন নতুন নেতা, যার তেমন ক্ষমতা ছিল না।
শরতের শেষে রেড ইন্ডিয়ানরা দলে দলে এলো নতুন নেতার কাছে – জনাব, এবার শীত কেমন পড়বে?
মানে?
প্রত্যেক বছর এ সময়ে আমাদের সাবেক নেতা আমাদের ডেকে বলতেন এ বছর শীত কেমন পড়বে, তার কথা অনুযাইয়ী আমরা কাঠ কেটে সংগ্রহ করতাম। তাই জিজ্ঞাস করছি।
নতুন নেতা খানিক ভেবে বললেন, মোটামুটি শীত পড়বে, তোমরা মাঝারি পরিমাণ কাঠ সংগ্রহ কোরো।
সে অনুযায়ী রেড ইন্ডিয়ানরা কাঠ সংগ্রহ করতে লাগলো।
ক’দিন পর নতুন নেতার মাথায় ছিন্তা এল, হঠাৎ করে যদি বেশি শীত পড়ে তখন যদি কাঠ কম পড়ে...! তিনি আবার সবাইকে ডেকে বললেন, যা জোগার করেছ তার চেয়েও খানিক বেশী করো, শীত মনে হয় খারাপ পড়বেনা।
এরও কয়েকদিন পর তার মনে হল শীত যদি আরও বেশি পড়ে তাহলে তো সর্বনাশ হবে! প্রথম বছরেই না আবার মানুষ শীতে মরে যায়। তিনি ঠিক করলেন টেলিভিশনে আবহাওয়ার পুর্বাভাস দেখবেন। তাই করলেন। টিভিতে বলল, এ বছর বেশ শীত পড়বে।
তিনি তখন আবার সবাইকে ডেকে বললেন, যতটা কাঠ কেটেছ, তার পরিমাণ আরো বাড়িয়ে দাও, শীত ভালই পড়বে। তাই রেড ইন্ডিয়ানরা কাঠ কাটার পরিমাণ বাড়িয়ে দিল।
তিনি কয়েকদিন পর আবার টেলিভিশনে আবহাওয়ার পুর্বাভাস দেখলেন - বলা হচ্ছে, এবার শীত পড়বে স্মরনকালের মধ্যে ভয়াবহতম। নেতা খুবই চিন্তিত হলেন। তিনি কাঠ কাটার জন্য টাস্কফর্স গঠন করলেন। তুমুলভাবে কাঠ কাটা চললো।
তারপর নেতা আবার টেলিভিশনে আবহাওয়ার পুর্বাভাস দেখতে বসলেন। সিএনএন সব খবর বন্ধ করে দিয়ে, শুধু আবহাওয়ার খবর দিচ্ছে। এবার খুব বেশী শীত পড়বে, বিমানবন্দর গুলো বন্ধ হয়ে যাবে। অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়বে। কত কিছুই আলচনা হচ্ছে টিভিতে।
তিনি তখন সিএনএন-এর প্রধানকে ফোন করলেন। ভাই, এবার শীত আসলে কেমন পড়বে?
ভয়াবহ।
কত ভয়াবহ?
এত শীত গত একশ বছরে পড়ে নাই।
আপনারা কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন যে শীত এবার এতটাই পড়বে।
আপনি জানেন না, রেড ইন্ডিয়ানরা এবার পাগলের মত কাঠ সংগ্রহ করছে। তাদের কাঠ কাটার পরিমাণ দেখেই তো আমরা সবসময়ে শীতের পুর্বাভাস দেই।
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×