মুজাহিদের ফাঁসির আদেশ দিয়েছে আদালত!
জানি না কেন, গোলাম আযমের রায়ের পর সব সাজানো নাটক মনে হয়। নাটকটা টিক এরকম, একজনকে(বাচ্চু রাজাকার) ফাঁসি দেয়া হল বাচ্চাকাচ্চা সব খুশি (এই চিন্তা কারো নেই যে ওকে ধরার কোন প্রক্রিয়া নেই কেন?)। পরেরজনকে (কাদের মোল্লা) যাবজ্জ্বীবন দেয়া হল বাচ্চাকাচ্চা সব মাঠে নেমে এল, মারাত্মক আন্দোলন শুরু হল তাই এর পরের দুইজনকে (সাঈদী ও কামারুজ্জামান) ফাঁসি দেয়া হল, বাচ্চাকাচ্চা খুশিতে আত্মহারা হয়ে আগেরজনের কথা ভুলে গেল। তাই এর পরেরজনকে (গু আযম) ৯০ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হল (বয়স বিবেচনায় ফাঁসি দেয়া হল না, কিন্তু সশ্রম কারাদন্ড) বাচ্চাকাচ্চা আবার কান্নাকাটি শুরু হল তাই আগেই বুঝতে পেরেছিলাম মুজাহিদের ফাঁসিই হবে। রাত্রে বন্ধু লায়েক কেও বলেছি মুজাহিদকে ফাঁসি দিবে (যদিও সে একমত ছিল না)।যাইহোক, বাচ্চাকাচ্চা আবারও খুশি, তারা গোলাম আযমের রায় ভুলে গিয়ে মুজাহিদের ফাঁসি নিয়ে ব্যস্ত থাকবে। এ যেন এক পরিকল্পিত নাটক মন্চস্থ হচ্ছে!
এখন, রায়গুলো কার্যকর করা হলে আমি ভুল প্রমাণিত হব। আর সত্যি বলছি আমার ধারণা ভুল প্রমাণ করে সরকার যদি একটা রায়ও কার্যকর করে তবে আমি সবচেয়ে বেশি খুশি হব!
আমি সেই দিনের অপেক্ষায়.....
যেদিন আমাকে ভুল প্রমাণিত করে কার্যকর হবে রায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


