ওহে নির্বোধ মানুষ!
তোমাকে কে বলল পৃথিবীটা তোমার একলার?
এই পৃথিবী সকলের, সমান ভাবে।
শালিক, উটপাখি আর ঘাসফুলের,
হাতি, কাকাতুয়া আর শাপলার,
কেঁচো, টিয়াপাখি আর কবিতার।
ছোট বেলায় যে মার্বেল পাথরটা
হারিয়ে, খুব কেঁদেছিলাম,
পৃথিবীটা সমানভাবে তারও।
বলতে পার,- ‘এটা কিন্তু খুব বেশি হয়ে গেল!
পাথরটা তো নিষ্প্রান,
ঈশ্বর তো ওতে কোন প্রান ফুঁকে দেন নি।’’
আমি তোমাকে আবারও বলব,-‘নির্বোধ’!
ঈশ্বর, শয়তান অথবা ঘুণপোকা,
বনিক, বনিতা অথবা সন্ন্যাসী,
মুক্তি, মৃত্যু অথবা দ্রোহ,
পৃথিবীটা সকলের, সমানভাবে।
# আমার লেখা প্রথম কবিতা! এটা সেটা গোছাতে গিয়ে খুঁজে পেলাম!!
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




