somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ আন্দোলনের প্রথম শহীদ জাফর মুন্সী লও সেলাম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ আন্দোলনের প্রথম শহীদ জাফর মুন্সী লও সেলাম। উনি ছাত্র না মুচি না সাধু না চাকুরে ছিলেন তাতে কিছু যায় আসে না, উনার একটাই পরিচয়, সেইটা হইল এই গন আন্দোলনের প্রথম শহীদ। প্রথম শব্দটা বলতে চাইনা, চাইনা কেউ নিহত হোক, কিন্তু যে সাপের কবর খুড়তে আমরা নেমেছি, তার ছোবল আমাদের কাউকে না কাউকে খেতেই হবে। এর প্রতিবাদ চাই, আগুন চাই। বন্ধুরা মনে রাখবেন, সাপের মাথায় বাড়ি দিয়ে ফিরে আসা যায়না, অইটারে মাটি চাপা দিয়া তবে মুক্তি। একটা মৃত্যু হজম করলে আমাদের কারও নিস্তার থাকবেনা, প্রতিবাদ চাই, আগুন চাই.....................


প্রথম আলোঃ

রাজধানীর মতিঝিল এলাকায় গতকাল বুধবার শিবিরের হামলায় আহত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লিফটম্যান জাফর মুন্সি (৩৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়।
অগ্রণী ব্যাংক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মতিঝিলে তাণ্ডব চালানোর একপর্যায়ে শিবিরের কয়েকজন কর্মী অগ্রণী ব্যাংকের ভেতর ঢোকার চেষ্টা করলে জাফর মুন্সিসহ ব্যাংকের কয়েকজন কর্মচারী তাঁদের ধাওয়া করেন। পরে শিবিরকর্মীরা সংগঠিত হয়ে পাল্টাধাওয়া করেন। এ সময় তাঁরা জাফর মুন্সিকে লোহার খণ্ড দিয়ে মাথায় আঘাত করেন।
অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) কবির আহমেদ খান প্রথম আলো ডটকমকে জানান, জাফর মুন্সির মাথায় আঘাত লেগেছিল। গতকাল তাঁকে চিকিত্সার জন্য ব্যাংকের পক্ষ থেকে গ্রিন লাইফ হাসপাতলে ভর্তি করা হয়। আজ সকালে তাঁরা জাফর মুন্সির মৃত্যুসংবাদ পেয়েছেন তাঁরা।

লিঙ্কঃ Click This Link
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×