আমি অকপটে স্বীকার করি যে আমার বুদ্ধি কম। আর তাই বোধহয় বুঝিও কম। বেশি বুঝে গেলে পৃথিবীতে ভাল ভাবে বেঁচে থাকতে কেমন যেনো কষ্ট কষ্ট ঠেকে। কিন্তু বর্তমান প্রজন্ম যা শুরু করলো তাতে করে কমের উপর দিয়ে আর কতদিন চলতে পারবো বুঝতে পারছিনা। ভাগ্নী খুব আবদার এবং একপ্রকার অধিকারের সাথেই বলল মামা মাঠে গিয়ে BPL Season2 এর Opening দেখবো। প্রচন্ড শীতে মানুষ মারা যাচ্ছে, জ্বালানী তেলের দাম বাড়ছে, আগামী হরতাল কবে ইত্যাদি টাইপ বিষয় বোঝার জন্য ব্রেইনের উপর যথেষ্ট চাপ নিয়ে ফেলেছিলাম, তাই ওর এই “হঠাৎ আদেশ”বুঝতে একটু সময় লেগেই গেলো। আমার বোঝার ক্ষমতা ভাগ্নীরও জানা আছে। তাই ২য় বার রিপিট না করে চুপচাপ দাঁড়িয়ে রইলো উত্তরের অপেক্ষায়। আমি বুঝে বেশ বিজ্ঞের ভঙ্গিতেই উত্তর দিলাম-“আরে টিকিটের যে লাইন!!অসম্ভব।ভীড়ের মধ্যে চীড়ে চ্যাপ্টা হয়ে টিকিট নিয়ে খেলা দেখার থেকে বাসায় বসে খেলা দেখো,ওপেনিং দেখো, যা খুশি তাই দেখো”। আর ঘটনার সত্যতা প্রমানে পুরোনো কিছু পেপারের বাংলাদেশের খেলার টিকিট কেনার লাইন দেখালাম। ক্লাস টু এর ছাত্রী আমার ভাগ্নী ছবির আশেপাশের লেখা পড়ে ভুল ধরার কোন চেষ্টায় করলনা, দৌড়ে চলে গেলো আর আমি বিজয়ীর ভঙ্গীতে লেপের ভিতর শুয়ে এবার কোন বিষয় বোঝার চেষ্টা করা যায় তা ভাবতে শুরু করলাম। ভাগ্নী আমার আরও দ্রুত বেগে ঘরে ঢুকে হাতে ছোট্ট একটি কাগজ ধরিয়ে দিলো। পড়লাম এবং আবার বোঝার চেষ্টা করলাম। www.easy.com.bd খুব কঠিন কিছু না, কোন একটি ওয়েব সাইটের ঠিকানা। ভাগ্নির দিকে তাকাতেই বলল-“এখানে টিকিট কিনতে পাওয়া যায়। কষ্ট নেইতো মামা...প্লিইইইজ......”। এখন আর কিছু বলার নেই। কিন্তু ক্লাস টুতে পড়া ভাগ্নি আমার মাথাটা আরো জ্যাম করে দিলো। বুঝতে বাকি নেই যে পাশের ফ্ল্যাটের বাঁদরের ইনফ্লুয়েন্স শতভাগ। তবুও অবাক হয়ে ভাবি এতটুকু একটা পিচ্চির বোঝার দৌড় এর সাথে আমি কি পিছিয়ে যাচ্ছি?? তথ্য-প্রযুক্তির উন্নতির সাথে সাথে কি আমাদের জেনারেশন গ্যাপ আরও বেড়ে যাবে?? বাবা-চাচা-মামাদের হাত ধরে ভীতু পায়ে কিছু না বুঝে খুশিতে টলমল চোখে পিচ্চি-পাচ্চাদের সেই মেলা দেখার দিন কি তাহলে শেষ!! এই জেনারেশন কখনও বুঝবে সেই না বোঝার মজা?
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।