somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগে যুগে বাংলা সংস্কৃতি ধ্বংসের পায়তারা

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বপ্রথম পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। তখন থেকেই পহেলা বৈশাখ বাংলার সকল সম্প্রদায়কে একই বন্ধনে আবদ্ধ করে। কিন্তু আইয়ুব খান ১৯৬৭ সালে পহেলা বৈশাখ পালনকে হিন্দু সংস্কৃতির প্রভাব বলে আখ্যা দেন। এর পিছনে কিছু কারন ছিল। আইয়ুব সরকার দেখতে থাকে এই উৎসব ক্রমে বাঙ্গালীর প্রাণের উৎসবে পরিনত হচ্ছে, এর প্রভাবে বাঙ্গালীরা ঐক্যবদ্ধ হতে পারে। আর যেহেতু সমগ্র পাকিস্তানে ইসলাম ধর্মের মানুষ বেশী ছিল তাই কৌশলে পহেলা বৈশাখ পালন কে হিন্দু সংস্কৃতি বলে, তা থেকে মুসলমানদের দূরে রাখরা চেষ্টা করেছেন। তিনি চিন্তা করেছিলেন এর ফলে হিন্দু-মুসলিম বিরোধ সৃষ্টি হবে আর সে ফায়দা লুটবে। মূলত আইয়ুব খানের এরুপ ঘোষণা ছিল বাঙ্গালী জাতির শত বছরের সাংস্কৃতির মূলে কুঠারঘাত।
এরও আগে ১৯৪৯ সালে বাংলা বর্ণমালা সংস্কারের প্রস্তাব দেয়া হয়। এর কারন হিসেবে দেখান হয় যে, বাংলা বর্ণমালার কতিপয় সংস্কৃত বর্ণ আছে যেগুলো হিন্দুরা ব্যবহার করে। তাই বাংলাকে সংস্কৃত মুক্ত তথা পবিত্র করার লক্ষ্যে এ ভাষার বর্ণমালার সংস্কারের প্রয়োজন। ভাষা সংস্কার কমিটি বাংলা বর্ণমালা থেকে ঈ,ঊ,ঐ,ঙ,ঞ,ম,ষ,ঢ়,ক্ষ,ৎ,ঃ বর্ণ বাদ দিয়ে অ্যা বর্ণ যুক্ত করার পরামর্শ দেয়। সচেতন বাঙ্গালীরা আইয়ুব সরকারের ফাদে পা দেয় নি। বাঙ্গালীরা এটা করতে দেয় নি। কিন্তু তা পরও যে আইয়ুর খান ষড়যন্ত্র থেকে পিছুহটেনি। ষড়যন্ত্র লেগেই ছিল। এই পদক্ষেপ ব্যর্থ হলে আইয়ুব খান ১৯৫৯ সালে রোমান হরফে বাংলা ও উর্দূ লেখার পদক্ষেপ গ্রহণ করেন এবং একটি কমিটি গঠন করেন। তা ব্যর্থ হয়, ১৯৬৮ সালে আবার রোমান হরফে বাংলা লেখার উদ্যোগ গৃহীত হয়। আইয়ুব সরকারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের অপরাধে সরকার ১৯৬৬ সালে ইত্তেফাক সহ প্রগতিশীল বিভিন্ন প্রকাশনা নিষিদ্ধ ষোষণা করে। ১৯৬৯ সালের শেষের দিকে বাংলা ভাষার বিভিন্ন পুস্তুক বাজেয়াপ্ত করা হয় এবং এগুলোর প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলায় অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার পিছনে রবীন্দ্রনাথের উৎসাহ অনুপ্রেরণা হিসবে কাজ করে বিধায় পশ্চিম পাকিস্তানের শাসকগণ প্রথমে ১৯৬২ সালে পরবর্তিতে ১৯৬৭ সালে আবার রবীন্দ্র সংগীত নিষিদ্ধ ঘোষণা করে। তার পরও বাঙ্গালীদের দমিয়ে রাখা যার নি। বাঙ্গালীরা নিজস্ব গতিতে এগিয়ে গেছে কি হিন্দু কি মুসলমান, সবাই কাধে কাধ মিলিয়ে একসাথে সামনে এগিয়ে গেছে।
>
>
>
উপরক্ত কথা গুলো এজন্যই বলা হল যে, এই দেখুন আর কয়েক দিন পর বাঙ্গালীর প্রাণের উৎসব "পহেলা বৈশাখ"। আর এর বিরুদ্ধে বিরুদ্ধবাদিরা এখনো সোচ্চার।,এখনো তারা বলে চলছে এটা হিন্দুয়ানি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, ইসলামে এটাকে না জায়েজ বলা হয়েছে, ইত্যাদি বলে বাংলার মানুষকে আবার ও সাম্প্রদায়ীক মনেভাব গড়েতুলার পায়তারা করছে।
এ সব কিসের লক্ষণ? এদের সাথে আইয়ুব সরকারের কি কোন মিল খুজে পান? মূল কথা হচ্ছে এরা এখনো বাংলাকে মেনেনিতে পারে না, এরা অন্তরে এখনে পাকিস্তান ধারন করেন। এদেশকে এরা এখন বাংলাস্তান বানাতে চায়।
আশা করি আমারদের বাঙ্গালীরা আগের চেয়ে অসচেতন নয় বরং আগের চেয়ে অনেক অনেক গুন বেশী সচেতন। তারা কখনই আমাদের শত বছরের সংস্কৃতি ধ্বংস হতেদিবে না। এটা কিভাবে সম্ভব হতে পারে, ১৯৬৭ সালে আইয়ুব সরকার যা করতে পারেনি আজ ২০১৬ তে এসে কি ভাবে পারবে?
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

লিখেছেন মামুন রেজওয়ান, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"কর্পোরেট_ফ্যাক্ট_২১"



সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

×