চলে গেল লাবনী,
ভালবাসা ছিল না,ও দেশে,
শুধু ঝড়ো বাতাসের সময় যুদ্ধ,
আর সমাজ,সংসার খেলা,কথা।
হিসেব খাতায় চেনা মুখও হয় অচেনা,
ভালবাসা হয় আয়োজন,
নিতিনপুরের সূর্য আকাশও হারায়,
হাল খাতার কালো আলোয়।
ভালবাসা কি শুধুই কথা-সুর,
আছে তো শরীর গল্প,
কেন ভুলে যাই রঙ্গীন হওয়ার স্বাদ,
চাল,ডালের ফাঁকে স্বপ্ন আনন্দ।
লাবনীর ভাল লাগেনি শরীর বেলা,
স্তনের নীরবতায় দুপুর খোঁজার গল্প,
ওর শরীর ত্রিভুজে,
আমার কৃষ্ণ চুড়ার সন্ধ্যা।
আমি চাইনি হতে,
শুধু সকাল সন্ধ্যার আরেক হিসেব,
সাজানো গল্পে,নতুন ছড়া।
লাবনী এখন অজানা একটা স্বীপ,
থৈ থৈ জলের চারপাশ,
আছে মাঝের উঁকি দেয়া প্রবাল।
লাবনী যদিও আজ তুই শুধু এই গল্পের বাক্সটা,
তবুও তোকে খুঁজি,
আমার ভাললাগাগুলো যে থমকে আছে,
তোর শরীর গল্পে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
