সত্যি কথা বলতে কি, SSC এর আগ পর্যন্ত, শুধু পড়া শুনাই করেছি। কেন করছি, বুঝিনি। বুঝতাম, আমার এই শরীরটার ভিতরে একটা জীবন আছে। কিন্তু সেই জীবনকেও যে উপভোগ করা যায়, জানতাম ই না !
বন্ধু প্রেমিকার পাঁচটি নীলপদ্মের রহস্য উদ্ঘাতনের জন্য, বন্ধুর অনুরধে পড়া শুরু করলাম- “হিমুর হাতে পাঁচটি নীলপদ্ম”। গল্পের বই পড়া আমার জন্য চরম বিরক্তির একটা ব্যাপার ছিল। যখন দেখতাম, খালা কিংবা বড় আপা গল্পের বই পড়ছে, গোসল নাই ,খাওয়া নাই, মনে হয় বইয়ের মাঝে ঢুকে গেছে। আমার গা লিকলিকিয়ে উঠত। অথচ আজ, আমি এই মোটা একটা বই পড়ছি, এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি বইটা পড়া ছেড়ে উঠতে পারছি না।
কি অবাক করা কাণ্ড। এনার মত একজন বৃদ্ধ মানুষ আমার ১৬ বছরের তারুণ্য টাকে, আমার মনের প্রকাশ না পাওয়া উন্মাদনাটাকে কতো সহজ ভাবে প্রকাশ করেছেন। কি অবলিলায় বইয়ের প্রুতিটা পাতায় আমি আমাকে খুঁজে পাচ্ছিলাম। দুই এক পাতা করে পড়ছি আর পিছনে দেয়া লেখকের ছবি দেখছি। বার বার মনে হচ্ছিল, ইনি কি মানুষ?? একজন মানুষের এতো ক্ষমতা??
এনার কাছেই শিখেছি চাঁদের আলোকে জোছনা বলে। সেই জোছনা র আলোয় নিজেকে বিলিয়ে দিতে হয়। বিলিয়ে দিতে হয় নিজের দুঃখ কষ্ট। আজ আমি যতটা পেয়েছি, যত বড় হবার স্বপ্ন দেখছি, সব সম্ভব হয়েছে আপনি ছিলেন বলে।
একদিন হয়ত আমার ছেলেমেয়ে হবে। আমি নিশ্চিত, সে ও আমার মত করে আপনাকে পাশে পাবে। সে ও জোছনা রাতে আকাশের দিকে তাকিয়ে হা করে জোছনা খাবে। আপনার দেখানো স্বপ্নে সে হয়ত নিজের স্বপ্নটাকে মিলিয়ে আগামীর পথ চলবে। আর হয়ত এভাবেই, আপনি বেঁচে থাকবেন এই লোকালয়ের কিছু স্বপ্ন বাজ মানুষের সাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


