somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ষোড়শী শরত

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বলি কি......... তুলির আঁচড় যদি কাটতেই হয়, শরতের শুভ্র আকাশ নিয়ে কাটো। এমন অপার ষোড়শী সুন্দরর্য তুমি আর কোথায় পাবে বলো?

মুগ্ধ হতে পারো কোন এক সন্ধ্যায়, ঘুঘু পাখির ঘরে ফেরার পথে গেয়ে যাওয়া মায়াবী কণ্ঠের গান সুনে। আরও মুগ্ধ হতে পারো যদি কোন একদিন খুঁজে পাও সেই পরিচিত সুর তোমার প্রিয়তমার মায়াবী কণ্ঠে। তুমি কিন্তু খুব বেশি অবাক হয়োনা সেইদিন। কারনটা হচ্ছে, অবাক হবার মত তুমি আসলে বেশি কিছু দেখনি। পড়ন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়বে, তুমি উত্তরের আকাশে চেয়ে দেখো একবার, ...বেশি না, শুধু একবার। তুমি সেইদিন বুঝবে, “সত্যিকার অর্থে অবাক হতে হয় কি দেখে।।”

এমন কি কখনো ঘটেছে, তোমার ঘুম আসছে না? তুমি মনে মনে মনকে বাধ্য করছ শান্ত হবার জন্য? ঘুমিয়ে পড়ার জন্য? কিন্তু পারছ না? ওষুধ খাবার কথা চিন্তা করছ? আচ্ছা থামো, আমি তোমাকে সাহায্য করছি-

__________ ভুলে যাও তুমি কোথায় শুয়েছ। হোক সেটা টিনের চালা, কিংবা হোক সেটা এসি লাগানো আলিসান কোন দালান বাড়ি। হোক কাঠের চৌকি অথবা তুলতুলে নরম বিছানা। তুমি মনকে স্থির কর। ভাবো, তোমার শীত শীত লাগছে। মুখে একটা সুখের হাসি ফুটিয়ে তোল। তারপর চলে যাও তোমার স্বপ্নের রাজ্যে..................।।

__________ ভাবো, আজ পূর্ণিমা।। ভরা পূর্ণমা।। হালকা নীল আলোয় চারপাশের সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি দেখতে পারছ একটু দূরে একটা শান্ত নদী বয়ে গেছে। সেই নদীর পাড়েই একটা মাঝারি ধরনের বট গাছ। তুমি ধীরে ধীরে নদীটার দিকে এগিয়ে যাচ্ছ। তোমার কোন পিছুটান নেই, নেই কোন ভয়, নেই কাউকে নিয়ে ভাবার কোন অবকাশ। তোমাকে ঘিরেই তোমার পৃথিবী। তুমি এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ। একসময় তুমি নদীটার কাছে গিয়ে গাছটার নিচে পা দুলিয়ে বসে পড়লে। অবাক হয়ে খেয়াল করলে, নদীটাতে স্রোত আছে, কিন্তু কোন শব্দ নাই। হিম শীতল নদীর পানিতে পা চুবানো মাত্র তোমার গায়ে শীতল একটা স্পর্শ কাজ করে গেলো। তুমি ভাবো, নদীর হিমশীতল পানি তোমার সকল ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে। তুমি নিস্তেজ হয়ে পড়ছ আস্তে আস্তে। নদীটার দুই ধারে সাদা ধবধবে কাশফুলে ভরে গেছে। হালকা বাতাসে সে গুলো দুলে দুলে উঠছে। আকাশের দিকে তাকিয়ে দেখো, পরিষ্কার আকাশে কি বিশাল একটা চাঁদ যে উঠেছে, কি বলবো! তুমি খেয়াল করলে নদীটার ওই পাড়ে ছবির মত সুন্দর একটা গ্রাম। পুরো চাঁদটার বুকে গ্রামটা ছবির মত আঁকা হয়ে আছে। তোমার খুব ইচ্ছে করছে জানতে, কি আছে ওই গ্রামটাতে? তুমি গ্রামটাতে মনে প্রাণে যেতে চাচ্ছ......... যেতে চাচ্ছ......... যেতে চাচ্ছ......... যেতে চাচ্ছ......... এবং যেতে চাচ্ছ.........।।

কি, ঘুম ভাঙ্গার পরে অবাক হোচ্ছ, কখন ঘুমিয়ে পড়েছ এই ভেবে? অবাক হয়োনা, কারন অবাক হবার আরও অনেক কিছু আছে এই পৃথিবীতে। এক কাপ চা বানিয়ে নিয়ে বারান্দায় যাও, মুগ্ধ হয়ে দেখো স্নিগ্ধ শরতের আকাশ। তাহলে বুঝবে, আসলে সত্যিকার অর্থে অবাক হতে হয় কি দেখে।।

মুগ্ধ হতে তো টাকা লাগে না, লাগে সুন্দর, সরল আর পবিত্র একটা “মন”।। আর চোখ? আসলে চোখ না থাকলে ও কোন সমস্যা নেই, দেখার মত দেখতে জানলে, কল্পনার চোখ আসল চোখকেও ছাড়িয়ে যেতে পারে অনায়াসেই।।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের অবস্থা নিয়ে আলাদা গুরুত্ব দেয়া দরকার

লিখেছেন অপলক , ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৫



পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

×