somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে পেশায় বাবার গন্ধ পাই

১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষককে ( কানে ধরিয়ে ) অপমান করার ভিডিওটা বারবার দেখতে চেয়েও কেন জানি দেখতে পারলাম না। শেষ চেষ্টা চালালাম রাজিব ভাইয়ের স্ট্যাটাস থেকে। তাও পারলাম না.........।।

যখন ই ভিডিওটা অন করছি, কেন জানি গলা ভারি হয়ে যাচ্ছে। চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, আর ওই শিক্ষকের যায়গায় আমার শিক্ষক বাবার চাহারা ভেসে উঠছে।

এতো মনকে বোঝানোর চেষ্টা করতেছি, ইনি আমার বাবা নন, এই আবার বাবা নন, এনি আমার বাবা নয়............ তাও, বারবার আমি কান ধরা অবস্থায় আমার শিক্ষক বাবাকেই দেখতে পারছি। আর বারবার গায়ের রক্ত টগবগ করে উঠছে। মনে হচ্ছে খুন করে ফেলি কয়েকটাকে।

কিছুই লিখতাম না এই সম্পর্কে। যত লিখবো, যত শেয়ার দিবো, তত আরও বেশি মানুষ আমার বাবার লজ্জা মাখা মুখ দেখবে, সেই ভেবে। কিন্তু Daily Star এর ছাপানো সংবাদের কমেন্ট পড়ে মনটা কেন জানি খুব ই খারাপ হয়ে গেলো। এরা কি বলছে এ সব? #" সম্মান হারানোর চেয়ে জীবন বাঁচান উত্তম! " তাহলে মায়ের সম্মান রাখতে আমরা যুদ্ধে গেলাম কেন? শহীদ ই বা হলাম কেন?

এই মানুষ গুলো কি একবার ওই শিক্ষকের যায়গায় তাঁর বাবাকে দাড় করিয়ে দেখেছে? একবার ভেবে দেখেছে, সেই শিক্ষকেরও সন্তান আছে। সে ও তাঁর বাবার লজ্জায় লজ্জিত হয়ে কিছু করতে না পেরে ঘরের কোনায় হাত কামড়াচ্ছে আর হাউমাউ করে কাঁদছে!

তোমাদেরও বাবা আছে। এমন একদিন তো আসতেই পারে তুমি এই শিক্ষকের সন্তানের যায়গায় দাঁড়াবে। তখন কিসের দোহাই দিয়ে বিচার চাইবে তুমি? লজ্জা লাগবে না তোমার?

তোমাদের চোখে মানুষের চেয়ে ধর্ম বড় হয়ে গেছে? ইসলাম বড় হয়ে গেছে? তাহলে ইসলামের নামে যারা মানুষ মারছে তাদের মাঝে আর তোমাদের মাঝে কিসের অমিল?

একবার আমার স্কুলের প্রিয় শিক্ষক আমাকে মেরেছিলেন আর বলেছিলেন, " কুত্তার বাচ্চা তুই মানুষ হবি না? তোকে আমি মানুষ বানিয়েই ছাড়বো।"

স্যার, আমি মানুষ হয়েছি কি না জানি না, তবে এই অমানুষের দেশে মানুষ হবার চেষ্টা করে সবচেয়ে বড় ভুল করেছি স্যার। আমাকে অমানুষ হতে দিন স্যার। এই, সব সম্ভবের দেশে একজন শিক্ষক কান ধরে উঠবস করেছে, আমার বাবাও একজন শিক্ষক স্যার.... বলাতো যায়না ওরা কোন এক অজুহাতে যদি আমার বাবাকেও.....

আমাকে ওসমানদের মত হতে হবে স্যার। সত্য, সাহায্য, ক্ষমা, এইসব থেকে আমাকে অনেক দূরে যেতে হবে স্যার।

আমি দুঃখিত স্যার, আপনার চেষ্টা বৃথা গেলো। কারন আমি এটা বুঝলাম ই না যে আপনি আমাকে মানুষ বানানর জন্যই কুত্তা বলেছে, আমি এটাই বুঝলাম আপনি আমাকে কুত্তা বলেছেন, তাই আমি আপনাকে কুত্তা হয়েই দেখাবো, মানুষ হয়ে নয়।

(এই পোস্টে ওই শিক্ষককে নিয়ে কেউ একটা বাজে কমেন্ট করলে, কসম, খুন করে ফেলবো)
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×