খবরে শুনেছ নিশ্চয়ই-
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের
এক অবৈধ প্রেমিককে আটক করেছে পুলিশ।
জব্দ করা হয়েছে বিপুল পরিমান ভালোবাসা।
ধারনা করা হচ্ছে- সেগুলো স্বর্গের সীমান্তের ওপার থেকে চোরাই পথে আনা।
জব্দ হওয়া ভালোবাসার বেশিরভাগই-
যুবকের চোখ ও বুকের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া গেছে।
সেইসাথে একটি কালো হওয়া শুকনো গোলাপ, দু'টি আদ্র চোখ, একবুক জোছনা...
হয়ত যাবজ্জীবন ভালোবাসাদন্ড হবে তার
চারিদিকে তা-ই ফিসফাস।
প্রেমাগারের চৌদ্দশিকের মধ্যে তাকে বাকীজীবন কাটাতে হবে-
ভালোবাসতে বাসতে...
শেষ খবর পাওয়া পর্যন্ত সে থানায় প্রবেশের পরই
একটুখানি কাগজ আর কলম চেয়েছে।
প্রিয়তমা, তুমি ভালো আছতো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



