somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাহল তরকারি
আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

অস্পর্শ ভালোবাসার আর্তনাদ

১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নীল আকাশের নিচে হাঁটছিলাম, জায়গাটা যেন প্রকৃতির কবিতা। পাখিদের কিচিরমিচির, নরম রোদ, আর বাতাসের মৃদু স্পর্শ যেন কোনো অজানা সুখের বার্তা নিয়ে এসেছে। মুগ্ধ হয়ে কয়েকটি ছবি তুলে ফেসবুকে শেয়ার করলাম। এরপর স্ক্রল করতে করতে এক আঙ্কেলের ছবি দেখলাম। লাইক দিলাম। কিন্তু ফেসবুক থেকে মন যেন সরে গেলো অন্য কোথাও—গাইবান্ধা।

গাইবান্ধা জেলার কথা মনে হতেই বুকটা ভারী হয়ে উঠল। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আব্বু সেখানে চাকরি করেছেন। সে সময়ের অনেক স্মৃতি এখনো হৃদয়ের কোণে লুকিয়ে আছে। কিন্তু সেই জেলার কথা মনে পড়া মানেই আরেকটি গভীর বেদনাকে জাগিয়ে তোলা। কারণ গাইবান্ধা মানে শুধু স্মৃতি নয়, সেখানে রয়ে গেছে আমার জীবনের এক বিশেষ অধ্যায়—একজন মানুষ। সে যে কতটা স্পেশাল, তা বোঝানোর ভাষা যেন নেই। তবে তার কাছে আমি হয়তো ততটাই তুচ্ছ, যতটা গোধূলির আলো রাতের অন্ধকারে বিলীন হয়ে যায়।

প্রিন্সেস ডায়না একবার বলেছিলেন, "আমাকে সবাই ভালোবেসেছে। কিন্তু আমি যাকে ভালোবেসেছি, সে আমাকে ভালোবাসেনি।" তাঁর কথার মাঝে যেন আমার মনের কান্না মিলে যায়। সেই মানুষটি আমাকে ভুল বুঝে দূরে চলে গেছে। আমি তাকে বোঝানোর চেষ্টাও করতে পারিনি।




শিল্পী পাপিয়া সারোয়ারের গানের ভাষায় বলতে ইচ্ছে করে—
“নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম।”

তার মোবাইল নম্বর হৃদয়ের গভীরে সেইভ করা আছে। চিঠি পাঠানোর জন্য ডাকঘর প্রস্তুত। টেলিগ্রামের ডিজিটাল বাটনও অপেক্ষায় আছে। কিন্তু আমি তাকে জানাতে পারছি না। আমার হৃদয় ছটফট করছে। মরুভূমিতে তৃষ্ণার্ত একজন পানির জন্য যেমন আকুল হয়, আমার কান তার কণ্ঠ শোনার জন্য তেমনই উন্মুখ। তাকে একবার দেখতে চাই।

তবে আমি জানি, যদি তাকে ফোন করি, তার মা হয়তো মনে করবেন আমি ইভটিজিং করছি। আমাদের সমাজের আইনও এমন যে, অভিযোগ এলেই আমাকে অপরাধী বানাবে। আইন তো আমার বুকের জমে থাকা কষ্ট দেখবে না। দেখবে না আমার হৃদয়ের দহন।

অসহায়ত্বের এই অনুভূতিগুলো কোথাও গিয়ে জমা দিতে চাই। হয়তো এই লেখাটুকুই আমার ব্যথার আশ্রয়। আইন তো অন্ধ। আইন তো এটা দেখবে না যে আমার হৃদয় জ্বলে পুরে আঙ্গার হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×