সরকার ২০১২ সালের জন্য মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং আটদিনের নির্বাহী ছুটির তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় মুসলমান ও বৌদ্ধদের জন্য পাঁচ দিন এবং হিন্দু খ্রিস্টানদের জন্য আটদিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখা থেকে বৃহস্পতিবার পঞ্জিকা বর্ষের জন্য এ সরকারি ছুটির তালিকা ঘোষণা করা হয়। সরকারিভাবে এ ছুটির তালিকা ঘোষণা করা হলেও ধর্মীয় বিষয়গুলো চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। এক্ষেত্রে সরকারের ঘোষিত তালিকার দিন পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে।-বিডিনিউজ ঘোষিত তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ১৭ মার্চ এবং শাহাদৎ বার্ষিকী ১৫ অগাস্ট, ৫ ফেব্রুয়ারি ঈদ-ই-মিলাদুন্নবী, ২১ ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, পহেলা মে মে দিবস, ৪ জুন বুদ্ধ পূর্ণিমা, ৯ অগাস্ট জন্মাষ্টমী, ১৭ অগাস্ট জুমাতুল বিদা, ২০ অগাস্ট ঈদুল ফিতর, ২৪ অক্টোবর দূর্গাপুজার বিজয়া দশমী, ২৭ অক্টোবর ঈদুল আযহা, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনকে (বড়দিন) সাধারণ ছুটি হিসেবে রাখা হয়েছে। নির্বাহী আদেশের ছুটির মধ্যে রয়েছে- ১৪ এপ্রিল বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ), ৬ জুলাই শবে বরাত, ১৬ অগাস্ট শবই ক্বদর, ১৯ ও ২১ অগাস্ট ঈদুল ফিতরের আগের ও পরের দিন, ২৬ ও ২৮ অক্টোবর ঈদুল আজহার আগের ও পরের দিন এবং ২৫ নভেম্বর আশুরা। এছাড়া ১৮ জানুয়ারি আখেরী চাহা সোম্বা, ৫ মার্চ ফাতেহা ইয়াজদাহম, ১৮ জুন শবে মেরাজ, ২২ অগাস্ট ঈদুল ফিতরের পরের দ্বিতীয় দিন এবং ২৯ অক্টোবর ঈদুল আযহার পরের দ্বিতীয় দিন ঐচ্ছিক ছুটির তালিকায় রাখা হয়েছে। এ ছুটি শুধু মুসলমানদের জন্য কার্যকর হবে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য তাদের জন্য ঘোষিত তালিকা অনুসরণ করা হবে।
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।