somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আটাশ তলা টাওয়ারের একটি স্বচ্ছ কাঁচের ঘর থেকে।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




চিঠিটা লিখবার আগে-

একটা লম্বা করিডোর থেমে থাকে; যার শুরু একটা কারুকাজ সমৃদ্ধ দরজায় এবং
এসে শেষ হয়ে যায় একটা নিঃসঙ্গ ড্রয়িংরুমে;
শেষ দেয়ালটা জুড়ে স্বচ্ছ কাঁচ, তাই পুরোটাই হয়ে গেছে বিশাল একটা
জানালা,
এবং শেষ বিকেলেও শুধু আলো আর আলো-
এখানে দাঁড়ালেই আমার মনে হয়, আকাশটাকে একটু ছুঁয়ে দেই। কিন্তু মাঝখানে বাঁধ সাধে
স্বচ্ছ কাঁচ। মাঝে মাঝে আমার এই সরু কার্নিশে পা ঝুলিয়ে বসে থাকতে খুব ইচ্ছা হয়। সেটা কখনো সম্ভব হয়নি। স্বচ্ছ কাঁচেরা আমাকে মনে করিয়ে দেয় কল্পনা এবং বিষাদের পার্থক্য কতখানি।

অতঃপর নোটপ্যাড-

প্রতিদিন আমি দুই-চার পৃষ্ঠার সাথে কথা বলি কলম দিয়ে আঁকিবুঁকি অজস্র দাগ কেটে; যদিও
এই কনভারসেশন ওয়ান ওয়ে- কারন কাগজের তো আর মুখ নেই যে সে কথা বলবে- কাগজের কোন চোখ নেই- কাগজের মন নেই- অনুভূতিহীন; কিন্তু তবুও প্রতিদিন
অবাধ্য প্রলাপ; কিংবা কিছু একান্ত ব্যক্তিগত আলাপ-সালাপ
অথবা ধরা যাক, দীর্ঘদিন গোপন প্রকোষ্ঠে জমে থাকা কিছু
অপ্রকাশিত চিঠি
নামধাম হীন,
অনুভূতি;

চিঠিটা লেখার সময়-

হ্যা, এটা এখন আমিই- ভেতরের অন্য কেউ নয়, বলছি ২৮ তলা টাওয়ার এর উঁচু একটা কাঁচের
ঘর হতে, আমি বললাম কারন- হয়তো বা, আর কিছুক্ষন পর আমি আর আমি
থাকবো না; তবে বদলে যাওয়ার আগে কথার ভারী সিন্দুকটা ছুঁড়ে ফেলে দেওয়ার
বুনো একটা চিন্তা আছে; একারনেই একটা গ্লাস কাটার এনে বিশাল উইন্ডো এর মাঝে আরও একটা উইন্ডো
বানানোই যায়- আহা, কাটাকুটি; শুনেছি এটার নাকি অনেক ধার; এখনো পরখ করে দেখা হয়নি;
তবে আজ বদলে যাওয়ার আগে
অথবা বদলে যাওয়ার সময়
________________শেষ চিঠিটা

যদি লিখি পোস্টবিহীন খামে, তারপর এই আটাশ তলা টাওয়ারের স্বচ্ছ ঘর থেকে
আমি একটা বার ভূমির দিকে তাকিয়ে
অতঃপর টের পাই
অ্যান্টিগ্র্যাভিটি; যা কোনদিনও অনুভব করা হয়নি
আজকের আগে, LSD এর প্রভাবে
আর কথারা ভারী হয়
___________ক্ষণে ক্ষণে
______________তারপর ওরা ঝরে যায়
______________________ওরা পড়ে যায় টুপ করে

________একবার ভূমির টানে

অতঃপর অ্যান্টিগ্র্যাভিটি;

রঙ্গমঞ্চ থেকে বিদায় নেবার সময়-

কি বলবো, কি বলবো না ভেবে সব এলোমেলো হওয়ার আগে এখন
বলি-
তুমি
__এবং একটা
______ বেয়ারিং চিঠিই
সবচেয়ে সুন্দর কম্বিনেশন।



আর কি বলবো সব ভুলে গেছি.........
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×