somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল চিঠি।।

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন প্রয়োজন ছিলো না;
না লিখলেও পারতাম।
এর আগে তিন তিনবার চিঠিটা লিখে
কুচিকুচি করে ছিঁড়েছি;
ছেড়া টুকরোগুলো কোনটা কার, আলাদা করা যাচ্ছিলো না।

অথচ প্রতিটা অক্ষর কতো কথা দিয়ে জোড়া লাগানো ছিলো
পুরনো গল্পের চিঠি;
শুধু এতোবার লিখতে যেয়ে নীল প্যাডটার কয়েকটা পাতা নষ্ট হলো- এই যা!

না লিখলেও পারতাম; এতোটা সময়ও নষ্ট হতো না।

ঘরের বাল্বটা ক'দিন ধরেই ফিউজড, মাসের ১০ তারিখ যাচ্ছে-
বাড়ি ভাড়াটাও দেওয়া হয় নি।
প্রতিদিনই ভাবি, টিকাটুলির অফিসে গিয়ে
একবার খোঁজ করে আসবো- টিউশনিটা হলো কি না।

ফেরার পথে- সিঁড়িতে নিমাই বাবুর সাথে দেখা হবে;
সে তার চিরাচরিত নিয়মে বলবে-
সন্ধ্যায় বাসায় এসো, এক কাপ চা খেয়ে যেও।
গল্পও করা যাবে বেশ কিছুক্ষন; জানো তো- আমার ছোট মেয়ে;
চিত্রা,
ও কিন্তু বেশ ভালো চা বানায়।

সেই একই কথা,
একটুও বদলায়নি।
সেই পুরনো সিঁড়ি।

কিন্তু এখানে তো অন্য কারো থাকার কথা ছিলো।

রাতে রুমে ফিরি যখন, তখন যেন কেমন কেমন;
ফাঁকা ফাঁকা-
রুমে ঢুকে প্রতিদিনের মতো আরও একবার মনে হয়- বাল্বটা
আনতে ভুলে গেছি। আলো নেই।
ঘরময় অন্ধকার, বসে থাকা ছাড়া আর কোন কাজ নেই।

তখনও যেন
কেমন কেমন-

খুব আপন কিছু অনুভুতি
কোন প্রয়োজন ছিলো না,
তবু
বুক পকেটে জমা থাকে একটা নীল চিঠি।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ রাত ২:৫১
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×