বাতাস ছিঁড়ে একটা গোলাপ তুলে নাও। ঠাণ্ডায় বরফ হয়ে আছে পৃথিবী।
উষ্ণতার অভাবে নীল হয়ে আছে ঠোঁট। আরেকটু পরে ফেটে চৌচির হয়ে
যাবে কাঁচের মতো।
সব প্রজাপতির জীবাশ্মে থাকে কিছু অদ্ভুত ঘটনা। প্রাচীন ও অসাধারণ।
পৃথিবীতে প্রেম সবসময় আসে না। যদি বা আসে- ওরা আসে
খুব নিঃশব্দে।
এবং ওরা চলেও যায় এমনভাবে, যেন- রহস্য খুব বেমানান এখানে।
আসলে একজন মানুষ ভালোবাসে জীবনে বেঁচে ওঠার জন্য;
কিন্তু
কাউকে ভালোবাসতে হয় মৃত্যুর মতো করে।
এটা এক ধরনের অভিশাপ যে- এমনভাবে আমি পৃথিবীর
কাউকেই ভালোবাসতে পারি নি।
অথচ আমিও একটা প্রজাপতির মতো
কারও গভীরে নিঃশেষ হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম জন্মাবধি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


