ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতনাই সীমান্তে মঙ্গলবার ভোর রাতে একজন বাংলাদেশী কৃষককে বিএসএফ গুলি করে হত্যা করেছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার কাশিবাড়ী গ্রামের হুমায়ুন কবিরের ছেলে কৃষক শাহআলম (30) সীমান্তের কাছাকাছি গরু খুঁজতে গেলে বিএসএফ-47 ব্যাটালিয়ন সোনামতি ক্যাম্পের টহলরত জোয়ানরা তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলে সে মারা যায়। বিএসএফ শাহআলমের লাশ ওপারে নিয়ে যায়।
ঠাকুরগাঁও 20 রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক মেজর শহীদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ফেরতের জন্য বিডিআর-বিএসএফ পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে।
ঃঃ দৈনিক ভোরের কাগজ ঃ 08.02.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



