টানা সাত দিনের গন-আন্দোলনের সাথে একাত্নতা ঘোষনা করেছিলাম, কিন্তু আর পারতেছি না। এখন মনে হচ্ছে, আমি আসলেই নিরপেক্ষ হতে পারছি না। ঘটনার সুত্রপাত খুব বড় কিছু না। গতকাল, একাত্তর টিভি তে একটা টক-শো তে যা দেখলাম, শুনলাম তাতে আমি অতিশয় লজ্জিত। আমরা কেন আন্দোলন করতেছি বা আরও করব?
আন্দোলন যদি করতেই হয়, তাহলে দল-মত নির্বিশেষে সবাই অংশগ্রহন করবে। বিএনপি বা জামায়াত অথবা আওয়ামীলীগের সবার উপস্থিতি বাঞ্ছনীয়। কিন্তু আমাদের ব্লগার মারুফ সাহেব কি শোনালেন? বিএনপি'র আসার পথে কাঁটা বিচিয়ে দিলেন। প্রথম দিকে আওয়ামীদের মঞ্চে আস্তে বারন করা হলেও গতকাল মমতাজ আসলেন। এর আগে মেনন সাহেব এলেন। প্রধানমন্ত্রী সংহতি জানালেন। এগুলো কিসের ইঙ্গিত বহন করে। ব্লগার মারুফ সাহেব কে আওয়ামী লীগে যুদ্ধ-অপরাধী থাকে সত্তেও তাদের নাম উচ্চারিত করছেন না কেন? উত্তরটা সুকৌশলে এড়িয়ে গেলেন। ভালোয়। তবে আশাহত হলাম। ভোরের কাগজের সম্পাদক সাহেব যে কোন গতিতে চলতেছেন তাও গতকাল উনি প্রকাশ করে দিলেন। উনি লজ্জা বোধে ভুগতেছেন, কাদের মোল্লাও প্রেসক্লাবের সদস্য আর উনিও। কিন্তু শওকত মাহমুদ (প্রেসক্লাবের সাবেক সভাপতি) র একটা প্রশ্নের জবাবে একবার বললেন, আমি জানতাম না যে ওরা যুদ্ধাপরাধী। কিন্তু পরক্ষনে প্রতিবাদের কথা আসাতে উনি বলে বসলেন, হ্যাঁ প্রতিবাদ তো করেছিলাম। আমি টাস্কি খাইলাম! হায় একি বলে? আর এটা ক্রমান্বয়ে আওয়ামী ঘরানার প্রতিবাদে রুপ নিচ্ছে। যা গত দুই দিনের সংবাদ গুলো দেখলে আমি খুব আত্ন-সংশসনে ভুগি। আর আমাদের লাকি আক্তারের উপর হামলার নেপথ্যে কে ছিলেন তাও পত্রিকার বদোলতে এখন সবাই জানে। তো আমি কোন দিকে যাব? বাসায় বসে থাকব নাকি শাহবাগে যাব! বাসায় বসে থাকলে, আমার বন্ধুরা আমায় জামাত বলবে আবার শাহবাগে এলে আমি আত্নগ্লানিতে ভুগবো। যে যাই বলুক, আমি আর যাচ্ছি না শাহবাগে। ব্লগার ভাইরা, আমায় গালি দিতে পার। কিছুই মনে করব না। আমি আমিই থেকে যেতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




