আবারও বলিউডে জেমস
২২ শে আগস্ট, ২০১০ রাত ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বলিউডের চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসুর পরবর্তী ছবি 'সাইলেন্স'-এ গাইবেন জেমস। 'জেমসকে নিয়ে আপনি আর কাজ করছেন না কেন?' সম্প্রতি টুইটারে এক ভক্তের এমন প্রশ্নের জবাবে অনুরাগ বসু ফিরতি টুইটে লেখেন, 'আমার পরবর্তী ছবিতেই জেমস গাইবেন।' ৬ আগস্ট রাত ১টা ৫৭ মিনিটে নিজের টুইটার পেইজে এ কথা লেখেন অনুরাগ বসু। '
কাইটস'-এর পর এ পরিচালক সম্প্রতি পরবর্তী ছবির নাম ঘোষণা করেছেন। ছবির নাম 'সাইলেন্স'। সামনের বছরের শুরুতেই এ ছবির শুটিং হবে। জেমসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নতুন ছবিতে গাওয়ার ব্যাপারে তাঁর সঙ্গে এখনো চূড়ান্ত কোনো কথা হয়নি।
অনুরাগ বসুর 'লাইফ ইন অ্যা মেট্রো' ছবিতে সর্বশেষ প্লেব্যাক করেছিলেন বাংলাদেশের জেমস। ২০০৭ সালের ১১ মে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছিলেন। এরপর বলিউডের আর কোনো ছবিতে প্লেব্যাক করেননি তিনি। এর আগে ২০০৬ সালে অনুরাগ বসুর 'গ্যাংস্টার' ও মহেশ ভাটের 'ও লামহে' ছবিতে প্লেব্যাক করেছিলেন জেমস।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন