somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'কে বেশি দেশপ্রেমিক'?

০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামের কথাটি আমার না, এটি বর্তমান সময়ের প্রধানমন্ত্রীর মুখের কথা, কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি সম্পাদনের প্রেক্ষাপটে ১৮ জুন তিনি বলেছেন, ঠিক এখন দেশেপ্রেমিকে ভেসে গেছে আমাদের দেশ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির ভোজা মাথায় নিয়ে মন্ত্রী থেকে পদত্যাগ করলে আরও বেশি দেশ প্রেমিক হওয়া যায়, একে একে আমাদের গ্যাস ব্লক গুলো সাম্রাজ্যবাদীদের হাতে ইজারা দিয়ে জনগনের প্রাপ্য অধিকার হরন করছে। ফুলবাড়িতে কয়লা খনির কাজ এখনও শুরু করতে পারে না, কারন সেখানকার মানুষ হচ্ছে টোকাই, টোকাই বললাম এই কারনে দেশপ্রেমিকরা বলে যারা এইসব চুক্তির বিরুদ্ধে কথা বলে তারা নাকি টোকাই। তাই ফুলবাড়িতে টোকাইয়ের সংখ্যা বেশি, সেখানে গিয়ে প্রেম দেখানো এতো সহজ না, আবার দেশের জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের সুরমা কুশিয়ারা নদীর উপর টিপাই মুখে বাধ দিয়ে আমাদের পরিবেশকে হুমকির মুখে পেলে দেয়, এই রকম অসংখ্য দেশ প্রেমের বৈশিষ্ট্য আছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় যেটি সেটা হলো, আমাদের সুন্দর বনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এটা ভারতের সাথে চুক্তি হয়েছে,এ চুক্তি অনুযায়ী, ভারতীয় কোম্পানির মুনাফা হবে অনেক উঁচু হারে, সেই মুনাফার ওপর বাংলাদেশ করও নেবে না বলে জানিয়েছে। অন্যদিকে বিদ্যুতের দাম, ব্যয় নির্বাহ ইত্যাদি কারণে বাংলাদেশের অনেক আর্থিক ক্ষতি হবে। কিন্তু তার চেয়েও বড় সর্বনাশ হবে বাংলাদেশের, যার কোনো ক্ষতিপূরণ সম্ভব নয়। আমাদের একমাত্র সুন্দরবন বাংলাদেশের সর্বশেষ বন, প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সফল প্রাকৃতিক রক্ষাবর্ম, জীববৈচিত্রের অসাধারণ আধার এবং বিশ্ব-ঐতিহ্য। এ প্রকল্পের কারণে সেই সুন্দরবন ধ্বংস হবে! নিজেদের এ অতুলনীয় এবং অনবায়নযোগ্য সম্পদ ধ্বংস করে, মানুষের জীবন বিপন্ন করে, দেশী কিছু লুটেরার স্বার্থ রক্ষা আর ভারতীয় কোম্পানির মুনাফার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকার উদগ্রীব।
বাংলাদেশের সরকার ভরসা পাচ্ছেন কোথায়? ভরসা হলো, কথায় ‘গায়েবি’ আশ্বাস! ভারতের সরকারের লোকজন বলেছেন, রামপাল বিদ্যুৎ প্লান্টে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। খুলনা ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দুটো বিশেষজ্ঞদলসহ বহু বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু তাতে কোনো কর্ণপাত নেই। টিপাইমুখ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। বাংলাদেশের ক’জন সরকারি প্রতিনিধি হেলিকপ্টারে করে ওপর থেকে বর্তমান টিপাইমুখ স্থল দেখে নিশ্চিত হয়েছেন, কোনো ক্ষতি হবে না! বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞরা বারবার বলছেন, এতে বাংলাদেশের নদীপ্রবাহে ভয়াবহ সংকট তৈরি হবে। তাদের কথা শোনার কেউ নেই। কারন ওনাদের হাতে বেস কিছু লোক বিশেষজ্ঞ আছেন যারা তাদের মত করে রিপোর্ট তৈরি করবেন। যার কারনে কাজ করার সময় বলবে কিছু হবে না, বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশে এখন আস্তে আস্তে নদী গুলু মরে যাচ্ছে , তার কারন হচ্ছে ভারত তাদের স্বার্থ রক্ষার জন্য ছোট বড় বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করার ফলে আজ আমাদের এই অবস্থা, তাই বলি এই দেশে শুদু দেশপ্রেমিক আছে তা নয়, এই দেশে অল্প কিছু টোকাই ও আছে তাই তারা তাদের জীবন দিয়ে এই দেশপ্রেমিকদের কর্মকাণ্ড ঠেকানো চেষ্টা করবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×