আমি দেখেছি যমুনার ভয়াবহ রুপ
নদীতে পানি বাড়ার সাথে সাথে
নদীর পাড় ভাঙ্গার মহোৎসব।
আমি দেখেছি নদীগর্ভে বিলীন হতে
কতশত ঘরবাড়ী,রাস্তাঘাট,মসজিদ-মন্দির
মহুর্ত্যেই ডুবে যায় সব,নিমিষেই।
আমি দেখেছি বাস্তুহারা শত নারীপুরুষের আর্তনাদ
সবকিছু হারিয়ে যেন তারা দিশেহারা
ছুটাছুটি করছে এদিক সেদিক,দিকব্দিক।
আমি হারিয়েছি সব সর্বশান্ত এখন
আমি দেখেছি যমুনার ক্ষিপ্রতা
ভয়াল যমুনা ছেড়ে দেয়না কাউকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



