somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগঃ প্রজন্ম স্কয়ার এবং আস্তিক-নাস্তিক দ্বন্দ্ব

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম দেখে অনেকেরই হয়তো ভ্রু কুঁচকে গিয়ে থাকবে। শাহবাগের 'প্রজন্ম স্কয়ার' এর সাথে আস্তিক-নাস্তিক এর সম্পর্ক কি? প্রশ্ন আসা স্বাভাবিক। ঠান্ডা মাথায়, একটু কষ্ট করে, ধৈর্য নিয়ে পড়ার জন্য অনুরোধ করছি। :)

কাদের মোল্লার ফাঁসির দাবিতে জেগে উঠেছে বাংলাদেশের মানুষ। বাকি রাজাকারদেরও ফাঁসির দাবিতে উত্তাল প্রজন্ম চত্বর...সেই সাথে গোটা দেশ। নতুন প্রজন্ম জেগে উঠেছে আজ। সেই সাথে দেশের আপামর জনসাধারণ। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের অপেক্ষায় গোটা দেশ।

কিন্তু গত কিছুদিন ধরে খেয়াল করছি, ফেসবুকে বা ব্লগে এই ইস্যু নিয়ে আস্তিক আর নাস্তিক দের মধ্যে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে। নাস্তিক যারা, তারা দাবি করছেন, সব ইসলামের দোষ। ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম। মুসলমান মানেই রাজাকার, হুজুর দেখলেই জবাই কর----এই ধরণের কথাবার্তা। এগুলো নতুন কিছু নয়। শুধু প্ল্যাটফর্ম টা নতুন।
আস্তিক যারা, তারাও এর প্রতিবাদ করছেন। কথার পর কথা, কমেন্ট এর পর কমেন্ট।

আমরা কি একটু ভেবে দেখেছি, আমরা আসলে কি করছি?

যারা নাস্তিক, তারা অলরেডি মুসলমান বর্জিত। তারা সংখ্যায়ও খুব নগণ্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষকে নাস্তিক বানিয়ে ফেলা আদৌ সম্ভব নয়। কাজেই যারা আস্তিক, তাদের এই ঝগড়ায় এই মুহূর্তে জড়ানো নিতান্তই বোকামি।

খুব খেয়াল করে একবার ভেবে দেখেন, কাদের হটানো আগে জরুরী? নাস্তিকদের কে? নাকি ধর্মব্যাবসায়ীদের?? যারা ইসলাম কে পুঁজি করে রাজনীতি করে, ইসলাম বেঁচে খায়, সহজ সরল মানুষকে ধর্মের নামে মিথ্যা কথা বলে ভুল পথে চালিত করে, মুসলমানের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনীতি করে, সন্ত্রাসের জন্ম দেয়, মানুষকে ইসলাম সম্বন্ধে সম্পূর্ণ ভুল ধারণা দেয়.....অনেক জন্মগত মুসলমানকে 'নাস্তিক' হতে বাধ্য করে, তাদেরকে???

বেশিরভাগ মানুষ (সবাই নন), যারা নাস্তিক হন, দেখা যায় তারা ইসলামের উপর বীতশ্রদ্ধ হয়ে ইসলাম ত্যাগ করেন। ২০০১ সালে আমেরিকায় টুইন টাওয়ার ধ্বংসের পর অনেক মুসলমান নাস্তিক হয়ে যান, সমীক্ষায় দেখা যায়। তাদের মনের মধ্যে বাসা বাঁধে, ইসলাম মানেই সন্ত্রাসবাদ। ইসলাম মানেই মৌলবাদ। তাদের এরকম মনে হওয়ার কারণটা আসলে কি? ওই যে, ধর্মব্যাবসায়ীদের দেখে তাদের মনে ভুল ধারণা জন্মায়। আর সেই সাথে ইসলামের পর্যাপ্ত জ্ঞানের অভাবে তারা নাস্তিকতায় গা ভাসায়।

তাহলে মূল কালপ্রিট আসলে কারা?

ওইসব জামাত, শিবিরের দোসরেরা। তাদের কারণেই আজ ইসলাম ধর্মের মত একটা শান্তির ধর্ম, বিশ্বজনীন ধর্মের গায়ের উপর সন্ত্রাসবাদের লেবেল। তাদের কারণেই অনেকে নাস্তিক হচ্ছে। ইসলাম সম্বন্ধে অনেকের মনেই নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে।

সেই সাথে তারা যুদ্ধাপরাধী। ধর্ষক, খুনী।

আস্তিক-নাস্তিক দ্বন্দ্বে গিয়ে আন্দোলনের মূল ফোকাস টা নষ্ট করে আসল যে কাজ, যুদ্ধাপরাধীদের ফাঁসি, সেটা থেকে দূরে সরে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? যারা আস্তিক, তারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আসলে এই মুহূর্তে কোনটা বেশি জরুরী, উত্তর পেয়ে যাওয়ার কথা। ধর্ম নিয়ে যারা ব্যাবসা করছে, ধর্মকে ব্যাবহার করছে, তাদের সমূলে উৎপাটন করাই এখন ইমানদার মুসলমানের প্রথম ও প্রধান কর্তব্য হওয়া উচিৎ। নাস্তিকদের নিয়ে এখন না ভাবলেও চলবে। তাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে ইসলাম মানেই সন্ত্রাসবাদ নয়। ইসলাম মানেই রাজাকার নয়। টুপিওয়ালা মানেই শিবির নয়। আমি নিজে আজ শাহবাগে ছিলাম। অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসল্লীকেও আমি দেখলাম রাস্তায় বসে আছেন, স্লোগান দিচ্ছেন, ফাঁসির দাবিতে চিৎকার করছেন। এসব দেখেও অনেক কিছু শেখার আছে।

সবাইকে অনুরোধ করবো, আপনারা শাহবাগে আসুন। আমরা আরেকটি "আরব বসন্ত" এর খুব কাছে পৌঁছে গেছি। পরিবর্তন এখন একমাত্র সমাধান। দেশদ্রোহীদের ফাঁসির দাবিতে আমরা আন্দোলন করবো। সেই সাথে বিশ্বকে এই বার্তা দেওয়াটাও আমাদের জন্য জরুরী, ইসলাম মানে সন্ত্রাস নয়। মুসলমান মানেই সন্ত্রাসী নয়। সবার ভুল ধারণা ভেঙে দেওয়ার এখনই সময়।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×