somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘জড়িত থাকলে খালেদারও বিচার হবে’----

১১ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রফিকুল ইসলাম ঃঃঃঃঃ-----




যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতা মাহাবুব- উল-আলম হানিফ বলেছেন, এর সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জড়িত থাকলে তারও বিচার করবে সরকার।

যুদ্ধাপাধের বিচারের রায় ঘোষণার সময় এগিয়ে আসায় জামায়াতে ইসলামী সহিংস হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেছেন।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের রায় প্রকাশের দিন যতো ঘনিয়ে আসছে পাকিস্তানি এজেন্ট হিসেবে জামায়াতে ইসলামী ততোই সহিংস হয়ে উঠছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

“এর সঙ্গে খালেদা জিয়াও যদি জড়িত থাকেন, তারও এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। সরকার তারও বিচার করবে।”

সহিংসতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সোমবার দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। রোববারের অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল ‘ব্যর্থ’ হয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সমাবেশে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “রাজনৈতিক সহিংসতা নয়, আলাপ-আলোচনার মাধ্যমেই রাজনৈতিক সঙ্কটের সমাধান করতে হবে।”

যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও নিজেদের দুর্নীতি ঢাকতেই বিএনপি-জামায়াত এই হরতাল করছে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সমাবেশে উপস্থিত ছিলেন।

নির্দলীয় সরকারের দাবিতে রাজপথ অবরোধ কর্মসূচিতে পুলিশের ‘বাধার’ অভিযোগে সারা দেশের সকাল-সন্ধ্যা এই হরতাল করছে বিরোধী দল।

হরতালকারীরা সকাল থেকেই বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে গাড়ি ভাংচুর করে। তবে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালবিরোধী মিছিল করে। এসব মিছিল পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে সমাবেশে মিলিত হয়।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কয়েক হাজার নেতাকর্মীকে প্রায় সারা দিনই গুলিস্তান আশপাশের এলাকায় অবস্থান নিয়ে হরতাল ও জামায়াতবিরোধী স্লোগান দিতে বলা হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×