.jpg)
চার্লস ফার্মার একজন রানশার। তার স্ত্রী আছে, তিন ছেলে মেয়ে আছে। এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু প্যাচটা আরেক জায়গায়, তার বাড়ির পেছনে আছে একটা রকেট এবং সেটা সে নিজে এটা সেটা জোড়া দিয়ে বানিয়েছে। তার স্বপ্ন সে মহাশুন্যে যাবে।
কেন তার এরকম অদ্ভুত স্বপ্ন, সেটা জানতে হলে একটু পিছনে ফিরতে হবে। চার্লস ফার্মার তরুন বয়সে নাসা স্পেস ফ্লাইটের একজন নির্বাচিত এস্ট্রনট ছিল। কিন্তু বাবার মৃত্যু তাকে ফিরে আসতে বাধ্য করে নিজের ঘরে, নিজের রানশ বাচাতে। কিন্তু স্বপ্ন তো থেকেই যায়। কেউ কেউ চাপা দিয়ে রাখে, কেউ কেউ সেটাকে নিয়ে বাচে।
কেন অসাধারন বলছি এই মুভিটাকে? কারন আর কিছু না, স্রেফ স্বপ্নকে অবলম্বন করে বেচে থাকা একটা মানুষ এর গল্প নয় এটা। স্বপ্নকে সত্যি করে তোলার গল্প এটা। স্বপ্নকে সত্যি করে তোলার জন্য না থেমে চেষ্টা করে যাবার গল্প এটা। অন্য মানুষদের স্বপ্ন দেখতে এবং সেটাকে বুকের মাঝে লালন করার সাহস জোগানো একটা মুভি এটা.... তাই।
আরও যেটা মজা লেগেছে, ভাল লেগেছে, তার এই স্বপ্নে তার পরিবারের অংশগ্রহন। আর্থ কন্ট্রোল সেন্টার হলো তার পনের বছরের ছেলে! এক পর্যায়ে ব্রুস উইলিস আসে মুভিতে, তবে তিনি একজন অতিথি অভিনেতা মাত্র।
দেখুন। ভাল লাগবে।
টরেন্ট লিংক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



