চাকুরী না পেয়ে কলেজের বিরুদ্ধে মামলা ঠুকে দিল নিউ ইয়র্ক তরুণী
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের এন্টারটেইনিং খবর গুলার মধ্যে এটা নজরে পড়ল। নিউইয়র্ক-এর মনরো কলেজ থেকে এই এপ্রিলেই বিবিএ প্রোগ্রাম থেকে গ্রাজুয়েশন করেছে ট্রিনা থমসন। এখন আগস্ট চলে এসেছে, ৩-৪ মাসেও কোনো চাকুরী পায়নি এই মন্দা মার্কেটে। তাই নিজ কলেজের বিরুদ্ধে মামলা ঠুকে দিল ট্রিনা। অভিযোগ কলেজ তার জবের ব্যবস্থা করে দেয়নি।
মামলায় মোট ৭২,০০০ ডলার (প্রায় ৫০ লাখ টাকা) দাবী করেছে যার ৭০,০০০$ হলো তার গত ৪ বছরের পড়ালেখার খরচ আর বাকি ২,০০০$ হলো গত ৩ মাসের স্ট্রেস-এর ভুগান্তির (খরচ)। অঙ্কের হিসেবে খুব একটা বেশি টাকা চায়নি। কথা হলো কতটা যৌক্তিক তার অভিযোগ।
খুবই সাধারণ মানের রেজাল্ট (৪ এর মধ্যে ২.৭) আর সন্তোষজনক পরিমাণ ক্লাস করা ট্রিনার দাবি, কলেজের উচিত বিভিন্ন কোম্পানীকে ফোন করে বলা "আমাদের একজন গ্রাজুয়েট যার ক্লাসে ভাল উপস্থিতি আছে এবং ভাল (!) সিজিপিএ আছে। তার ইন্টারভিউর ব্যবস্থা করা যাবে কি?"
তার আরো অভিযোগ, কলেজ ভাল সিজিপিএ ওলাদের সাহায্য করতে বেশি ইচ্ছুক।
মজা পাইলেন? লেখাটি পড়ে অনেক মজা পাইলাম। তাই ভাবলাম শেয়ার করি। এটা ফানি পোস্ট হওয়ার কথা... কত রঙ্গ দেখবরে দুনিয়ায়!

তথ্যসূত্র:
সি এন এন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
.jpg)
হঠাত করেই কয়েকদিন ধরে ফেসবুকে Ai দিয়ে তৈরি করা কিছু বাংলাদেশী টাকার নমুনা নোট বার বার সামনে আসতে শুরু করে। তাদের কিছু কিছু নমুনা খুবই সুন্দর, কিছু কিছু আবার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪

আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর...
...বাকিটুকু পড়ুন
সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র...
...বাকিটুকু পড়ুন
হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে...
...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।...
...বাকিটুকু পড়ুন