আমাদের অস্তিত্ব উদ্দাম হয় বাতাসের অন্ধকার দমকে
আর ভীষণ চাউর হলেও সমস্ত শহুরে স্বাদ-গন্ধ
নাগালের ওপাশ দিয়ে উড়ে যায় বহুতল টাওয়ারের দিকে
তবু কী যে হলো মধ্য সকালে আজ
শরাবের পিপেয় জমানো শিশিরের নোনতা জল
ঝরঝর ঝরে চলেছে সবুজ বৃষ্টির সাথে
মহাকালের নোটবুকে টুকে রেখেছি এইসব হলুদ দিনলিপি
জানি, আজ কলঘর কাঁদবে সারাদিন
রক্তশূন্য এক ফ্যাকাশে মানবের স্মরণে
যার নরম বেদনাহত চোখ লবণ মিশিয়ে গেছে
অনাগত গভীর সরোবরে, ঘোলাটে প্রস্রবণে
আজই আমি চিঠি পেলাম অন্ধকার মেঘমালার
বার্তা পেলাম নিষিদ্ধ বিষবৃক্ষের, ঝরা পাতার
আর মধ্যরাতের ঠান্ডা ঝুলি ছিটকে বেড়িয়ে পড়া নৈঃশব্দের জটাজাল
আমাকে শাসিয়ে গেলো ভীষণ রকম
হয়তো বেদনা অনেক, হয়তো মুখ গোঁজা উটপাখীর মতো
অসহায় হিংস্র গহীন ভেতরের কেউ
হ্যাঁচকা টানে ছিঁড়ে খুঁড়ে গেছে রক্তাক্ত আত্মপরিচয়
নিত্যদিন এক নিঃস্ব-কাতর মৃত্যুযন্ত্রণা দেখতে দেখতে
কবে যেন রাজসাক্ষী হয়ে গেছি আমি
আর আপন মনে দাঁড়িয়ে আছি এক কল্পিত পাহাড়ের পাদদেশে
একদিন ঠিক নিঃশেষ গড়িয়ে নামবে এক প্রাণহীন স্বপ্নশব
আর আমি ওর শিয়রে দাঁড়িয়ে অশ্রুদগ্ধ অট্টহাসিতে ফেটে পড়বো...
আলোচিত ব্লগ
গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত
আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?

বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন
সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান
সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল

সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন
নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন
“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”
এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন
=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।
বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।
যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।