somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিতলির নথ

১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতদূর মনে পড়ে ছেলেবেলায় আমি খুব
রকমের সাদামাটা বাচ্চা ছিলাম।
সাদামাটা মানে একেবারেই সাদামাটা।
দাপাদাপি, গোয়ার্তুমি আবদারের
ধারেকাছেও ঘেঁষতাম না।
আমার বয়েসি ছেলেপেলেরা যখন ফিশিং গেমের মাছগুলোর নাটবল্টু খুলতে না পেরে কেঁদে
কেটে সব একসার করে তুলতো,তখন আমি
কষিটানা খাতায় হোমওয়ার্ক তুলতাম।
চুপচাপ খেয়েদেয়ে দুপুরের ভাতঘুমে ব্যস্ত
থাকতাম।
বিকেলে অন্যরা রাস্তার পাশের বালুর
ঢিবিতে চড়ে নিচে নামার রেস লাগাতো।
আমি ওপরের তলার বারান্দার গ্রিল ধরে ওদের কম্পিটিশনের নিষ্ক্রিয় দর্শক হতাম।জামাকাপড়ে আচ্ছামতো ধূলো জড়িয়ে যে সবচে' আগে গড়িয়ে নিচে পড়তো,সেই গোবেচারার জন্যে
হাতে তালি বাজাতাম।গোবেচারা বলছি এজন্য যে পোশাকে ময়লা লাগাবার অপরাধে বাড়ি ফেরার পর তাকে কানমলা বা দু তিনটা গাট্টা খেতে হতো।
এই এদের মতো ডানপিটে ছেলেবেলা হাতছাড়া হওয়াতে কোন মন্দ ব্যাপার হয়েছে বলে আমার মনে হয়
না।বরং আমার বেশ সুবিধেই হয়েছে।
পাড়াবেড়ানো মহিলা সাংবাদিক
চাচীরা আশেপাশের বাড়ি গিয়ে তিতলির
জন্যে গাদা গাদা প্রশংসা বিলিয়ে
আসতেন।
যাই হোক।
তার একটু পরে মানে টিনেজ শেষ হবে হবে
করেও হচ্ছে না সময়টাতে আমি আরেক গোছের কাজ করতাম।আমি একটা নতুন
বাহানায় আয়নার সামনে গিয়ে দাঁড়াতাম।
ঘন্টাখানেক এর মতো সেখানে
থাকতাম।আমার কাজ হচ্ছে গা'র ওড়না মাথায় ফেলে হাসি
হাসি মুখে বউ জাতীয় ভাব করা।আমি
হাসছি আর সামনে কেউ আমার ঘপাঘপ
ছবি তুলছে। সেই ছবি আবার আমি
কল্পনাতে প্রিন্ট করা অবস্থায় দেখতে পেতাম।বাম ডানে সরিয়ে, ওপরে বা নিচে উল্টে পাল্টে দেখে বাহবা দিতাম।কি অদ্ভুত।দিন কাটছিলো বেশ।
একদিন দুপুরবেলায় মা সেই আয়নাওয়ালা
আলমারির সামনে এনে আমায় দাঁড়
করালেন।টের পেলাম হাতের মুঠোয় কোন
জিনিশ নিয়ে এসছেন।মা জিনিশটা
আলগোছে আমার সামনে মেলে ধরলেন।
আমি হাঁ করা চোখে তাকিয়ে দেখলাম
সেটা একটা নথ।
'বিয়ের দিন এটা পড়িস' মা মুখে কেবল
এইটুকুই বললেন।আমার পানসে কৈশোরে
নথটা বোধহয় বিশাল অর্থ যোগ করলো।
সেদিন ছেলেপক্ষের সামনে নথ পড়তে
পারার লোভেই হয়তো টুপ করে বিয়েতে রাজি
হয়ে গেলাম।চুপচাপ আমি নাকে নথ ঝুলিয়ে
সংসারী কারবারে দুরন্ত হয়ে উঠলাম।আয়নায় নিজেকে দেখবার জো নেই পর্যন্ত।
সারাদিনের হাড়ভাঙা খাটুনির পরে
একসময় মাগরিবের আযান পড়তো।অযু নিতে
গিয়ে আমি তর্জনী ছোঁয়াতাম নথে।
চলছিলো এভাবেই।
-মাঝরাত্তির
এই পর্যন্ত লিখে তিতলি বেগম হাঁপিয়ে উঠলেন।হাতের টনটনে ব্যাথাটা বেড়েছে বলে মনে হলো।
যেদিন মাতাল স্বামীর খুব বেশি মারধোর
গায়ে সইতে হয় সেদিন তিনি
ডায়েরি লিখতে বসেন।
ভাঙা হাতে আজ আর লিখতে থাকবার জো নেই।তাই নিঃশব্দে ডায়েরির কভার বোজালেন।
হঠাৎ জোছনার আলোয় আধবোজা ড্রয়ারের ভেতরটায় চোখ আঁটকে গেলো।নথের চূর্ণ হওয়া কারুকাজ চিকচিক করে জ্বলছে আর মনে করিয়ে দিচ্ছে সেইসব রাত্তিরের কথা যেসব রাত্তিরে তিতলিরা পছন্দের নথ খুইয়ে ফেলে,সাথে মায়াকাড়া আহ্লাদ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য ট্রাম্প, তাহলে আমি আমার... ...বাকিটুকু পড়ুন

×