somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টে ম্পো

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের লোকাল বাসগুলোকে
দেখলে মনে হয় এগুলো ছিঁচকে চুরির
দায়ে মার খেয়ে বাড়ি ফিরছে।এগুলোর
রসিক নাম 'মুড়ির টিন'।
আবার আদুরে ভঙ্গিমায় কিউট কিউট পা
ফেলে চলা প্রাইভেট কার গুলোর রসিক
নাম 'প্লাস্টিক'।
আর এক পাল নিরুপায় যাত্রী কোনমতে
ঠেসেঠুসে ভরে নিয়ে হুংকার দিয়ে
সামনে চলা আরেক যান হচ্ছে লেগুনা
যার রসিক নাম দিয়েছি 'হলুদের বয়োম'।


এই হলুদের বয়োমে ঢুকে এর ভেতরের
প্রতিটা প্রাণের অবয়বের কথা লিখছি।

ওপাশের সারির প্রথম দু'জনকে দেখে
মনে হচ্ছে রাজধানীর সমস্ত ক্লান্তি
এসে তাদের ওপর ভর করেছে।এক্ষুনি
হেলেদুলে টুপুস করে বয়োমের বাইরে
গিয়ে পড়বে।

তার পাশের কলেজ ছাত্র পাজেল
মেলাতে ভীষন ব্যাস্ত।এদিকে বালকের
হাতের মোটা বইটা ট্যারা চোখে
পাজেল মেলানো দেখছে।রংগুলো
গুলিয়ে গেলেই হাততালি দিচ্ছে যেন।

এর পরের জন অফিসফেরত বেকার।পরদিন
সকালের আগে যেহেতু সে তার বসের
হম্বিতম্বি থেকে রেহাই পাচ্ছেন,তাই
তিনি কেবল আজকের জন্য শখের বেকার হতেই পারেন।বুকপকেটে তিনটে তিন রঙের কলম ঝুলছে।কলমগুলির কালি সম্ভবত কালোই হবে।

তার পাশে সাদা চুল-দাঁড়ির একজন দাদুভাই।কতোগুলো দশ টাকা এক করে হিসাব করে
চলেছেন।জীবনে পার করে আসা
ব্যর্থতার হিসাব বুঝি অনেক ভারী হয়ে
গেছে।

বুড়োমতো মানুষটার পাশে উসকোখুসকো
চুল আর লাল চোখের আরেকটা মানুষ।তারঁ
নিজের ঝুলির সব অবহেলা বাইরে দৃষ্টি
মেলে বালুতে ছুঁড়ে ফেলছেন।চারদিকের খেই হারিয়ে ফেলে
জীবনভেলা খামচে টিকে থাকার
চেষ্টায় মত্ত।

এপাশের একজন গলায় চেন আর চোখে
কালো চশমা দিয়ে 'কাল্লু ডাকাত' এর যমজ
ভাই সেজে বসে আছেন।কানে দুল
ঝোলানোটা ভুলে বাদ পড়ে গেছে।
তিনি খানিক বিরতি দিয়ে ফেবুতে
ললনা বন্ধুর টাইমলাইনে ঢুঁ মারছেন।ওই
প্রান্তের ললনা যদি একবার এপ্রান্তের
দশা টের পেতো।হায়।

তার পাশের জন জাঁহাপনা আদলে বিরাট
এক ভুঁড়ি নিয়ে স্বমহিমায় ঢুঁলছেন।সূর্যগল
া তাপ বয়োমের ভেতরে এসেও তেনার
ঘুমে চিমটি কাটছে।আর তাইতো তিনি
চমকে গিয়ে জেগে উঠছেন।ইনি আমার
বন্ধু হলে নির্ঘাত আমি তাঁকে 'কুমড়ো
পটাশ' বলে ক্ষেপাতাম।হাঃহাঃ।

এর পরেই সেই পুরনো আমলের চেহারার
লোকটা। কুতকুতে চোখ নিয়ে সেই কখন
থেকে নিজের স্যান্ডেলজোড়ার দিকে
চেয়ে আছে।ঠিইইক দুই মিনিট পরে
লোকটার মাথাটাও নিচের দিকে কাত
হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তো।
!!!!!!!

মম্মম.....এইতোহ..
কার্টেসিঃ আমার এই আস্ত দুইটা চোখ আর
তার পি.এস. অন্ধকার রঙের চশমার ফ্রেম।
২৩.০৫.১৫
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×