
শোয়েব আলি((The roaring painted tiger) ভাইয়ের আহবান,
আমি বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে অস্ট্রেলিয়া যেতে চাচ্ছি। আমার যতটুকু ছিল সব দিয়ে এই পর্যন্ত আসছি কিন্তু এখন আমি আর পারছি না!
তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। তিনি চাইলেই আমি যেতে পারব। দেশের জন্যে গলা ফাটিয়ে বলতে পারব 'বাংলাদেশ' 'বাংলাদেশ' 'বাংলাদেশ'। সবাই আমার জন্যে দোয়া করবেন। যেন প্রধানমন্ত্রী আমার এই সামান্য আবেদনে সাড়া দেন।
আগে বিশ্বকাপ ও পাকিস্তানের যে কোন ম্যাচে, যে কোন দেশে পাকিস্তানের পক্ষে এক বৃদ্ধচাচাকে দেখা যেত, তা শুনেছিলাম পাকিস্তানি সাপোর্টার সেই বৃদ্ধ চাচাকে পাকিস্তান টীম থেকেই বিদেশ সফরে নিয়ে যাওয়া হইতো। আর ইতি মধ্যে সেই রকম, শ্রীলঙ্কার গায়ান-নিজাম, ইন্ডিয়ার সুধীরসহ এইরকম ফ্যানাটিক সমর্থকরা যাওয়ার সব ধরনের ম্যানেজমেন্ট ঠিক করে ফেলেছে সে দেশের টিম থেকে। এখন শুধু আমাদের বাংলাদেশের সোয়েব আলীই বাকি!
আমাদের প্রধানমন্ত্রী নিজেও ক্রিকেট ভালোবাসেন। আশা করি, তিনি শোয়েব আলীকে সহায়তা করবেন। গ্যালারী মুখরিত হবে তার গর্জনে!
তার মুখে আমরাও শুনতে চাই...
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, সাবাস বাংলাদেশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

