সেদিন মডেম অ্যাক্টিভ করার লক্ষ্যে বাংলালায়নের কাস্টোমার কেয়ার অফিসে গেছিলাম ।
আমার অ্যাকাউন্টের নাম বললাম । কি করবো ? কোন প্যাকেজ নিয়া অ্যাক্টিভ করবো টা বললাম । এরপর কম্পিউটারে গুতাগুতি করলো ।
এরপর মজা শুরু । এক আপু ছিল ।
সে তখন বলল , '' একটু বসুন । ''
আমি বললাম ঠিক আছে ।
আপু , '' নেটের স্পিড এতো স্লো । ''
আমি তখন চিন্তা করতেছি আমি ভুল করতেছি না তো আবার অ্যাক্টিভ কইরা ?
আপু , '' আপনি আরেক্তু বসুন । ''
পাশে আরেক ভাইয়া ছিল তারে ঐ আপু বলতেছে , '' নেটের এই অবস্থা কেন ? আসতেছেই না । ''
এরপর আমারে আরেকটু বসতে বইলা আপু গেলো টেকি ভাইদের রুমে । হয়তো নেটের স্পিড প্রসঙ্গে ।
এইবার আপু আমারে আবারো ' আরেকটু বসেন '' বলল ।
অতঃপর ,
আমাকে আবার আমার অ্যাকাউন্টের নাম বলতে বলল । বললাম । এইবার নেটের কানেকশন পাইছে । টাকা দিলাম । ক্যালকুলেটার দিয়া হিসাব করলো ।
আমারে সিল সাপ্পর মাইরা টাকা রাইখা আর আমারে কিছু দিয়া বিদায় করলো ।
যাওয়ার সময় লক্ষ্য করি আমারে দশ টাকা কম দিছে
হায়রে অবস্থা । বাংলারবিলাই ।
আর আরেকদিন গেছিলাম আমি যে সাইন দিমু কলম ছিল না অফিসে ।
কন তো কেমন লাগে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


