somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফগানিস্তানকে তুলোধুনো করে বাংলাদেশের রেকর্ড জয়!!

১৭ ই জুন, ২০২৩ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নহ্ বেশিক্ষণ গ্যাজাবো না, ব্লগে এসেছি খবর'টা দেওয়ার জন্য, আর তা হচ্ছে- বাংলাদেশ মিরপুরে এক কান্ড ঘটিয়েছে আজ। জ্বী, ঠিক ধরেছেন মিরপুরে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টে বাংলাদেশ জয়লাভ করেছে। কিন্তু, কত রানে জয় লাভ করেছে একবার একটু কল্পনা করুন তো? ১ রান? ২ রান? ১০০? ২০০? জ্বী না আরও বেশি রানে বাংলাদেশ জয়লাভ করেছে, ৩০০? ৪০০? উহু..আরও বেশি যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভণিতা না করে এবার থলের বিড়ালটা বের করে দেই; আজ বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে ৫৪৬ রানের এক বি-শা-ল জয় পেয়েছে!! ভেবেছিলাম ম্যাচটিতে হয়তো হড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু তাই বলে ৫৪৬ রানের জয়!! ভাবা যায়?? টি২০ তে যে আফগানিস্তানের কাছে বাংলাদেশ নাকানি চুঁবানি খায় সেই আফগানিস্তানকে এত বড় ব্যবধানে পরাজিত করবে তা আমি কেন কেউ'ই কল্পনা করেনি। আর তাই এত বড় এক খুশির খবর ব্লগে তুলে দেয়ার লোভ সামলাতে পারলাম না। ম্যাচের প্রতিটি দিন, প্রতিটি সেশন ছিল বাংলাদেশের একক অধিপত্য; ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোন বিভাগেই আফগানিস্তান দাঁড়াতেই পারেনি, কিন্তু তবুও ৫৪৬ রানের জয়টা যেন এখনো বিশ্বাস হচ্ছে না। এতবড় এক জয় দেখে আমি ভেবেছিলাম 'নিশ্চয়ই এটা এক বিশ্ব রেকর্ড' কিন্তু না, দেড় শত বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের চেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড আছে আর মাত্র দুটি , ১৯২৮ সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল এবং ঠিক তার ৬ বছর পর ১৯৩৪ সালে অস্ট্রেলিয়া ইংল্যন্ডকে ৫৬২ রানে হারিয়ে এক মধুর প্রতিশোধ নিয়েছিল এবং আজ ৮৯ বছর পর বিশ্ব ৫০০+ রানের ব্যবধানে জয় দেখলো। আশা করি বাংলাদেশের এই রেকর্ড আগামী এক শত বছর পর্যন্ত টিকে থাকবে। নিচের ছবিতে রানের হিসেবে বড় ৫ টি জয়ের পরিসংখ্যান দেয়া হলো, যেখানে বাংলাদেশে অবস্থান তৃতীয়।



বাংলাদেশের আগ্রগতি কেউ রুখতে পারবে না, জয় বাংলা।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৮২/১০, নাজমুল হোসাইন শান্ত ১৪৬, মুশফিক ৪৭ এবং মেহেদী মিরাজ ৪৮। নিজাত মাসুদ ৫ উইকেট।
আফগানিস্তান প্রথম ইনিংস: ১৪৬/১০, মাত্র ৪ জন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছুতে পেরেছে, সর্বোচ্চ, ৩৫ এবং ৩৬। এবাদত হোসেন ৪ উইকেট।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪২৫/৪, নাজমুল হোসাইন শান্ত ১২৪, মুমিনুল ১২১ এবং জাকির হোসাইন ৭১। জহির খান ২ উইকেট।
আফগানিস্তান দ্বিতীয় ইনিংস: ১১৫/১০ আরও করুণ অবস্থা, মাত্র মাত্র ৩ জন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছুতে পেরেছে, সর্বোচ্চ, ৩০। তাসকিন ৪ এবং শরীফ ৩ উইকেট।
ফলাফল: বাংলাদেশ ৫৪৬ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: নাজমুল হোসাইন শান্ত।
ভেন্যু: মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৩ রাত ১০:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×