somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবাকে সশ্রদ্ধ স্যালুট

২০ শে জুন, ২০১০ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা,
তোমাকে খুশি করতে কখনই আমাকে খুব বেশি কষ্ট করতে হয়নি। তুমি সবসময়ই এতো কমে খুশি হয়েছ, আমি পারিনি বাবা।

তোমার কারণেই পৃথিবীতে আলোর মুখ দেখেছি আমি। তুমিই শিখিয়েছ, কি করে অ-আ-ক-খ লিখতে হয়। কি করে মানুষকে মানুষ ভাবা যায়। তুমি শুধু তোমার সন্তানদের কথা ভেবে ঢাকায় একটা ভাল চাকুরির অফারকে অগ্রাহ্য করে, সারাটা জীবন হাইস্কুলের শিক্ষকতা করলে। কখনই দেখিনি, তুমি এতটুকু সময়ের জন্যও নিজের কথা ভেবেছ। এমনকি এখনও ভাবনা। হাইস্কুলের শিক্ষকতা ছাড়লে - তাও অনেক দিন হলো।

বাবা, তোমার সন্তানদের মানুষ করে তুমি কি পেলে? স্বান্তনা কি এটাই যে, তারা নিজেরা ভাল আছে? তুমি কি ভালো আছ বাবা? শুধু মাকে নিয়ে গ্রামে থাকতে তোমার কষ্ট হয়না? তোমাকে কতবার বলেছি, তুমি ঢাকায় চলে আসো। তুমি কেন আসো না, আমি জানি না। আমি এবং তোমার বউমা মিলে, তোমাকে খারাপ রাখবো না বাবা।

আমিও তো গ্রামে থাকতে চাইনি। থাকিওনি। শেষমেষ, অবশ্য তুমি সম্মতি দিয়েছিলে। তুমি সম্মতি দিয়েছিলে কারণ আমি বলেছিলাম আমি আমার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ঢাকায় যাচ্ছি। আমার মেয়ের বয়স এখন সাড়ে তিন। বাবা ওর জন্য দোয়া করো। ও যদি কখনও ওর সন্তানের জন্য আমাকে ছেড়ে যেতে চায়, আমিও বাধা দেব না বাবা, আমি কথা দিলাম।

আর একটা কথা জেনে রাখো বাবা, এটা অবশ্য তোমার জীবন থেকে পেয়েছি, কখনও যদি কষ্ট করতে হয় আমি তোমার মতো শুধু নিজে কষ্ট করবো না। যতটুকু দরকার ততটুকুই। কোন সন্তানই তার মা বাবার অমঙ্গল চায়না কিন্তু মা-বাবার কাছে গিয়ে থাকেও না। এটাই বাস্তবতা।

তোমার কারণেই, আজ আমার ছোট্ট মেয়ের আদুরে গলায় সবচেয়ে মিষ্টি কথাটা শুনতে পেয়েছি, "আমি তোমাকে খুব ভালোবাসি বাবা"।

আমিও তোমাকে খুব ভালোবাসি বাবা।
তুমি ভালো থেকো। পারলে আমাকে ক্ষমা করো।

তোমার ছোট ছেলে
বায়েজীদ
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১০ বিকাল ৫:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×