somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি নজরুল রক্ত দিতে চাইলেন, কিন্তু তার রক্ত নেয়া হলো না। কেন?

২৩ শে জুলাই, ২০১১ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লিখছি বেশ কয়েকটি পর্বে। তার কাব্য সাহিত্য আলোচনার বাইরে গিয়ে আমি চেষ্টা করেছি তার ব্যক্তিত্ব ও মন মানসিকতা আপনাদের সামনে তুলে ধরতে।

কাজী নজরুলের প্রিয় বন্ধুদের একজন ছিলেন কাজী মোতাহার হোসেন। তাকে লেখা অনেক চিঠি আজো সংরক্ষিত রয়েছে। সেসব চিঠিতে কবি বারবার তার প্রিয়তমার মতো সম্বোধন করে কারো কথা লিখেছেন। কখনো ..... দিয়ে দিয়ে তাকে বুঝিয়েছেন। কবির যৌবনের কে সেই তার প্রিয়তমা? আমি এখনও তা উদ্ধার করতে পারি নি।
তবে একটি দুর্লভ চিঠি আমার কাছে এসেছে। কবি প্রথম যাকে বিয়ে করেছিলেন সেই নার্গিসকে লেখা কবির একটি চিঠি, যা তিনি বিচ্ছেদের পনের ষোলো বছর পর লিখেছিলেন।
কাজী মোতারহার ও অন্যান্য বন্ধুবান্ধবদেরকে লেখা সেসব চিঠি কবিকে জানার এক বিরাট উৎস। কবি তার এসব চিঠিতে নিজের সুখ দুঃখ অবলীলায় লিখেছেন। তার দুরন্ত ও চঞ্চল মনের অপূর্ব পরিচয় পাওয়া যায় এসব পত্র পড়ে।
১০-০৩-২৮ তারিখে রাত ২ টায় লেখা কাজী মোতাহার এর কাছে চিঠিতে কবি তাকে জানাচ্ছেন, তিনি একজন হিন্দু ব্রাক্ষণের জন্য রক্ত দিবেন। সেজন্য ডাক্তারের কাছে যাচ্ছেন। দৈনিক বসুমতী পত্রিকায় ঐ ব্রাক্ষণ তার জন্য রক্ত চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। এ কথা লিখে কবি তাকে অনুরোধ জানাচ্ছেন, একটি আমার- তোমার বন্ধুর অনুরোধ, এ কথা কাউকে জানিয়ো না যেন। কাউকে মানে- তাঁকেও জানিয়ো না।’ এই ‘তাকে’ কে? তার সবচিঠিতে এই অজানা প্রিয়তমার কথায় ভরা। চিঠির ভাবে মনে হয়, কবি তার কাছ থেকে বিচ্ছেদ পেয়েছেন, তবে এখনও তাকে ভুলতে পারছেন না।
পরের চিঠিতে কবি কাজী মোতাহারকে জানাচ্ছেন, তার রক্ত নেয়া হয়নি। কবির ভাষায়, ‘রক্তদান করিনি। ডাক্তার শালা বলে, হার্ট দুর্বল। শালার মাথা। মনে হচ্ছিল, একটি ঘুষি দিয়ে দেখিয়ে দিই কেমন হার্ট দুর্বল। ভিতরের কথা তা নয়। ব্রাক্ষণ ভদ্রলোক ‘মুসলমানে’র রক্ত নিতে রাজী হলেন না। হায়রে মানুষ, হায়রে তার ধর্ম। কিন্তু কোনো হিন্দু যুবক আজো রক্ত দিলেনা। লোকটা মরছে, তবুও নেবে না ‘নেড়ে’র রক্ত।’’

এমন অজানা অসংখ্য কান্ডকীর্তি বিবৃত রয়েছে কবির এসব চিঠিতে। নজরুলপ্রেমীদের জন্য তা তুলে ধরব আমার এ ধারাবাহিকে। অল্প অল্প করে লিখি, যাতে তা পড়তে গিয়ে কারো অস্থিরতা চলে না আসে। আমাদের জাতীয় কবি, প্রাণের কবি নজরুল। তার লেখা পড়–ন মনের আনন্দে। আমাদের কবি আমাদের গর্ব।

আগের পর্বগুলো-পাগলকে দিয়ে গান গাইয়ে কবি নজরুল বললেন, হুজুগে বাংলায় এসব একবারই চলে.........
যে ঘটনা কবি নজরুলকে বদলে দিল, কবি কাঁদলেন, এরপর থেকে বিষণ্ণ হয়ে গেলেন..
আরও পর্ব- Click This Link
Click This Link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×