somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে এই মাওলানা !!! কি তার পরিচয় ! -৬

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লালবাগ শাহী মসজিদের প্রধান প্রবেশ পথ দিয়ে কেউ মসজিদে ঢুকলে হাতের ডানে অজুখানা। বাধানো ঘাটায় বসে হাউসের টলটল পানিতে অজু করছেন নামাযীরা। অজুখানার সাথেই একটি সাধারণ কামরা।

মাওলানা এখানেই থাকেন। এ মাদরাসার তিনিই পরিচালক। একাধারে তিনি সংগঠক, রাজনীতি সচেতন এবং লেখক। নানা প্রয়োজনে তার কাছে মানুষ জন আসছে। প্রতিদিনই নেতা কিংবা মন্ত্রী পদমর্যাদার লোকজনও আসছেন। তৎকালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের নামকরা প্রায় সবাই ছিল তার সাক্ষাতপ্রত্যাশীদের তালিকায়।

এদের মধ্যে ছিলেন শেখ মুজিবুর রহমান, মুনায়েম খান, ড. শহীদুল্লাহ, কবি গোলাম মোস্তফা, মাওলানা আকরাম খাঁ এবং আরও অনেকে।

অথচ মাওলানার রুমটিতে ফ্যান নেই। তিনি ঘেমে গেলে হলে তালপাখা দিয়ে বাতাস করেন। তার একটিই সিদ্ধান্ত, মাদরাসার জন্য বরাদ্দ পয়সায় তিনি নিজের আরামের জন্য ফ্যান ব্যবহার করবেন না। অন্যান্য শিক্ষকবৃন্দের রুমে ততদিনে ফ্যানের প্রচলন চলছে।

এক দৃুপুর। মাওলানার এক হাতে তালপাখা। তিনি তা দিয়ে বাতাস করছেন। আরেক হাত কিতাবের উপর। গভীর পড়াশোনায় নিমগ্ন। দরজায় করাঘাত এবং সমস্বরে কয়েকজনের সালাম শোনা গেল।

ঢাকা নগরীর বেশ কয়েকজন শিল্পপতি তার কাছে এসেছেন দেখা করতে। তিনি তাদের সাথে কথা বলছেন। পেছনে খাদেম মেহমানদেরকে বাতাস করছেন। ঠান্ডা পানির কয়েকটি গ্লাস সামনে পরিবেশন করা হল।

সাদামাটা আয়োজন। এটুকুই আগন্তুকদের কাছে পরম প্রাপ্তি বলে মনে হল। তারা তৃপ্তির সাথে পানি খেয়ে আলহামদুলিল্লাহ বললেন। আগন্তুকদের একজন আলোচনায় ছেদ টানলেন ভিন্ন প্রসঙ্গ টেনে..তার কন্ঠে মিনতিমাখা অনুযোগ..

মাওলানা! আপনি আমাদের মাথার মুকুট, সেরেতাজ। আমরা দূর দূরান্ত থেকে আপনার কাছে আসি। সবসময় এসির পরিবেশে থেকে আমাদের অভ্যাস। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরবাড়ী আমাদের। আর আপনার এখানে এলে আমরা গরমে ঘেমে যাই, আপনি তো নিজের জন্য ফ্যান ব্যবহার করবেন না জানি, আমাদের খাতিরে কি একটি ফ্যান আপনি রুমে রাখতে পারেন?

মাওলানার মুখে মুচকী হাসি। তিনি বুঝলেন, এ লোকগুলো তার রুমে ফ্যান লাগাতে উদগ্রীব হয়ে আছেন। আগেও কয়েকজন কৌশলে এ কাজটি করতে চেয়েছেন। তিনি সায় দেননি। নিতান্ত সাদামাটা যিন্দেগী তার পরম আরাধনা। তিনি বললেন,
হুম, মেহমানদের খাতিরে আমি এবার এ ব্যবস্থা করবো। আপনারা নিশ্চিন্ত থাকুন। আগন্তুকদের একজন তখনই উঠে দাঁড়ালেন।

হুজুর, বড়ই খুশী হলাম। অনুমতি দিন, আমি এখনই যাচ্ছি। আপনার মেহমানদের জন্য ফ্যান ছাড়া তো আর উপায় নেই।

মাদরাসার একজনকে সাথে নিয়ে তিনি চললেন দোকানের উদ্দেশে। খাদেমের মুখেও সরল হাসি। তিনি আগন্তুককে মারহাবা জানিয়ে বলছেন, আপনাদের কারণে আজ হুজুরের রুমে ফ্যান আসছে। আমরা কতবার তাকে অনুরোধ করেছি, তিনি নিজের জন্য এটুকু সুখও নিতে রাজী নন। আমাদের খারাপ লাগত মাওলানার জন্য। এত বড় ব্যক্তিত্ব, কি সাধারণ তার জীবন যাপন।

আগত অতিথিদের বাকি সবাই বিদায় নিয়েছেন। কোন এক কাজে মাওলানা বাইরে গেলেন। ফিরতে দেরী হবে।

ততক্ষণে ঐ কামরায় সবার মধ্যে চাঞ্চল্য। আহা! এতদিন পর এ মানুষটি রাজি হলেন। নিজের কামরায় ফ্যান লাগানোর অনুমতি দিলেন। এবার থেকে আর তালপাখা নয়, বিদ্যুতের বাতাসে তিনি আরাম করে ঘুমাবেন। আমাদের দু চোখ জুড়িয়ে যাবে তার প্রশান্তির নিদ্রা দেখে।

খাদেম এবং আরও কয়েকজন ছাত্র মিলে মাওলানার ফিরে আসার আগেই একেবারে তার চকি বরাবর ছাদে ফ্যান লাগানো শেষ করলেন। সুইচবোর্ডে সংযোগ দেয়া হল। ফ্যান ঘুরছে। এই প্রথম মাওলানার চকিতে জীর্ণ তোষকের উপর বিছানো চাদর দুলছে ফ্যানের বাতাসে। তাদের মুখে বিজয়ীর হাসি। বুকে পরম প্রশান্তি।

সন্ধ্যার আগে মাওলানা ফিরে এলেন। তার কামরায় প্রবেশ করে তিনি গা থেকে পাঞ্জাবী খুললেন। হাতপাখা নিতে গিয়ে তার চোখ পড়ল ছাদে ঝুলন্ত নতুন চকচকে ফ্যানের দিকে।

মাওলানার চোখ বড় হয়ে গেল। আনন্দে নয়, বিরক্তিতে। তিনি খাদেমকে ডেকে পাঠালেন।
এ ফ্যান কে লাগিয়েছে?
দফতরের লোক।
এখানে কেন লাগিয়েছে সে? ফ্যান তো মেহমানদের জন্য কেনা হয়েছে। আমার জন্য নয়। আমার চকির উপর বরাবর ফ্যান কেন? এটাতো মেহমানদের বসার জায়গা বরাবর লাগাতে হবে। যাও, মিস্ত্রি ডেকে আনো। এখনই। এ সন্ধ্যায়।

খাদেমের মুখ মলিন হয়ে এল। নিশ্চল গতিতে সে ছুটছে দফতরের দিকে। মিস্ত্রিকে ডেকে আনা ছাড়া তার কোন গতি নেই।
সন্ধ্যার মধ্যেই পুনরায় ফ্যান খুলে ফেলা হল। মেহমানদের বসার জায়গা বরাবর উপরে তা লাগানো হল। মাওলানা তখনও তালপাখা দিয়ে বাতাস করছেন প্রশান্ত চিত্তে।

শোনো, আমি যখন রুমে একা থাকি, সাবধান, এ ফ্যান চালাবে না। মেহমান আসলে এ ফ্যান চালাবে। ততক্ষণ আমিও হাতপাখা ব্যবহার করব না। কথা বুঝে এসেছে?
জ্বী হুজুর।
এবার যাও। পড়তে বসো গিয়ে।

কয়েকদিন পর। কোন এক অনুষ্ঠান শেষে মাওলানা তার কামরায় ফিরে এলেন মধ্যদুপুরে। বাইরে প্রচন্ড রোদ্রতাপ। গরমে দরদর করে ঘাম ঝরছে মাওলানার। গেঞ্চি ও পাঞ্জাবী ভিজে একাকার।

মাওলানা এসে সেসব খুলে তালপাখা নিয়ে বসে পড়লেন। নিজের শরীরে নিজেই বাতাস করছেন।

এভাবে এমন ঘর্মাক্ত শরীর শুকাতে বেশ সময় লাগবে তালপাখার বাতাসে। তাই খাদেম চুপিচুপি গিয়ে ফ্যানের সুইচ ছেড়ে দিল। ফ্যান ঘুরতে লাগল। মাওলানা তখনই তাকে ডাকলেন।

ফ্যান ছেড়েছে কে?
আমি।
কেন ছেড়েছ?
আপনি ঘেমে একাকার। এভাবে কষ্ট করছেন দেখে আমি কিছুক্ষণের জন্য তা ছেড়ে দিলাম।
মাওলানার মুখে মমতার হাসি।
বোকা কোথাকার! এ ফ্যান মেহমানদের জন্য। আমার জন্য নয়। যাও, ফ্যান বন্ধ করে দাও।
খাদেম আব্দুল হাইয়ের দু চোখ পানিতে ছলছল করছে। তার অজান্তে দু ফোটা অশ্র“ গড়িয়ে পড়ছে গালবেয়ে।

এমনও কি মানুষ হয়!

..............................................


মাওলানা অসুস্থ হয়ে লাহোরের হাসপাতালে ভর্তি। আইয়ুব খানের কাছে এ সংবাদ পৌঁছেছে। তিনি তার তিনজন মন্ত্রীকে ডেকে পাঠালেন।

তোমরা কি শুনেছো যে, পূর্ব পাকিস্তানের ঐ মাওলানা এখানে এসেছেন।
সরদারে আকা! আপনি কোন মাওলানার কথা বলছেন?

আরে! আমার মুখের উপর যে কথা বলেছিল। ঐ যে ভয়ংকর লোকটি। কি সাংঘাতিক তার সাহস!
জ্বি মুহতারাম। আমরা তাকে চিনেছি।
তার কাছে যাও। ইনিয়ে বিনিয়ে দেখ, তাকে কাবু করা যায় কিনা। পূর্ব পাকিস্তানের আলেম ওলামার কাছে এ মাওলানার কদর বহুত। তাকে সম্মান জানিয়ে কিছু রুপী হাদিয়া দিয়ে এস। মাওলানাকে বলবে, এ টাকা আইয়ুব খান পাঠিয়েছেন। আপনার মাদরাসার জন্য। এর কোন হিসাব দাখিল করা লাগবে না।
আমরা আমাদের সর্বোচ্চ কোশেশ করবো মাননীয় প্রেসিডেন্ট। আপনি খোশ থাকুন।

মাওলানা শুয়ে আছেন হাসপাতালের খাটে। সাদা চাদরের বিছানায় তিনি আধো আধো জাগ্রত। সোজা হয়ে পা টেনে শুয়ে থাকতে তার আরামবোধ হচ্ছে। শরীর এখন কিছুটা সুস্থ। হাঁপানি রোগ তো আর সেরে যাওয়ার নয়। বাকী অসুখ কমে আসছে।

সালাম দিয়ে তারা তিনজন মন্ত্রী হাত বাড়িয়ে মুসাফাহা করলেন। মাওলানা তাদেরকে বসতে বললেন। তিনি উঠে বসার চেষ্টা করছেন।

পূর্ব পাকিস্তানের নানা বিষয়ে তারা আলাপ করলেন। মাওলানার মেজাজ মর্জি কিছুটা শান্ত বলে মনে হচ্ছে। তারা তাকে আইয়ুব খানের সালাম ও সামান্য নজরানার কথা জানালেন।

ফাঁকি ধরার হাসি দেখা যাচ্ছে মাওলানার ঠোঁটের ফাঁকে। আইয়ুব খান জায়গা মত লোক পাঠিয়েছেন। তার শরীর এখনও দূর্বল। রাগ দেখানোর মতো শক্তি পাচ্ছেন না। তাছাড়া এদের সাথে তার রাগ দেখিয়েই বা কী লাভ। এরা তো হুকুমের গোলাম।

আপনাদেরকে প্রেসিডেন্টকে বলে দিবেন, রুপি কিংবা পয়সা দিয়ে গরু ছাগল কেনা যায়, মানুষ কেনা যায় না। আমার শরীর খারাপ। আমি আরাম করতে চাই। আপনারা চলে যান।

মাওলানা আবার শুয়ে পরলেন। সাদা চাদর গায়ে টেনে ওপাশে ফিরে মন্ত্রীদের সালামের জবাব দিলেন। তিন মন্ত্রী উঠে চলে যাচ্ছে। সালাম দেওয়া ছাড়া এ মুহুর্তে তারা করণীয় কিছু খুঁজে পাচ্ছেন না।

এতসব খাতির তোয়াজ করেও আইয়ুব খান মাওলানাকে নিজের পাশে পাননি। মাওলানাও তাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন।

কি ভেবেছেন পাঠান! মানুষ কিনে নিতে চান!!


১০ পর্বে সমাপ্য এ ধারাবাহিকের আগামী পর্বে মাওলানার নাম আসছে। তাই মন্তব্যের ঘরে মাওলানা ভাসানী কিংবা হাফেজ্জী অথবা অন্য কারো নাম লিখে চিন্তিত হওয়ার কিঝু নেই। লেখা বিষয় সম্পর্কে যে কোন পরামর্শ ও সমালোচনা কাম্য। তবে বিতর্ক কিংবা কাউকে আঘাত করা নয়।


গত পর্ব..........................


সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৩০
১৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×