গণতন্ত্র ভালো আছে
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
শহীদ নূর হোসেন ,দেখছো কি আমাদের ?
দেখছো কি তোমার রক্তের প্রতিদানের গণতন্ত্র ?
ভালো আছি ,খুব ভালো আছি
কষ্ট পেয়ো না কিন্তু ,ভালো থেকো।
ভালোই হয়েছে ,বাবর আলী তোমার মতো মরেনি সে দিন ,
সে ছিল কালীগঞ্জ শ্রমিক কলেজের মাঠের মিছিলে
সে ছিলো আড়িখোলা রেল ইস্টিশনের রেলের ট্রাকে
কালীগঞ্জের রাজপথে ,তাই বাবর আলী বেঁচে গেছে
তোমার গণতন্ত্র সুখে আছে ,মহা সুখে !
গণতন্ত্র খ্যাদনের বাঁকা লেজে আরাম করছে ,
মিনির বুকে আছে পরম ভালোবাসা আদরে
গুমের বস্তায় ,ক্রস ফায়ারে ,দুর্নীতিতে ,
যেমন ছিলো স্বৈরতন্ত্রে ,ভালোই আছে পরিবার তন্ত্রে !
গণতন্ত্র আছে লেজুড়ে মোসাহেবীতে ,
লম্বা বক্তৃতায় ,আকাশ কুসুম স্বপ্নে।
তোমার গণতন্ত্র জেলখানার চার দেয়ালে
মিথ্যে মরীচিকার আশ্বাসে।
তোমার নামের স্কোয়ার ,জিরো পয়েন্টের স্মৃতি স্তম্ভ ,
মনুমেন্ট ,স্কাল্পচার এখন পোষ্টারে ভরা ,
বলবর্ধক ঔষদের বিজ্ঞাপন,চাকরি চাই,ভোট চাই ,
শুভেচ্ছা নেবেন ,সিনেমার পোষ্টার ,নাটকের পোষ্টার
গণতন্ত্র এখন পোষ্টারে ব্যানারে।
সে দিন জিরো পয়েন্টে দাঁড়িয়ে সব গুলো পোষ্টার পড়েছি
কি বলো নূর হোসেন,এ ও যে আমার গণতান্ত্রিক অধিকার।
কোমল মতি শিশু কিশোরদের জোর করে
শহরে গ্রামে গঞ্জে সরকারি বেসরকারী মিছিলে
এ যে গণতন্ত্রের বিশাল অর্জন !
নূর হোসেন তোমার গণতন্ত্র আছে বসন্ত বিহারে ,
নতুন তন্ত্র বিলাসে ভালো আছে ,
শহীদ নূরহোসেন ,বেঈমান বাবর আলীদের
কা পুরুষ বাবর আলীদের
গণতন্ত্র নিয়ে ব্যবসায়ীদের ক্ষমা করো।
গণতন্ত্র এখন মহা সুখে আছে
জন গণের কল্যানে
দায়বদ্ধতা নিয়ে দিবানিশি ব্যাস্ত আছে.
শহীদ নূর হোসেন তুমি ভালো থেকো।
যদি কখনো স্বপনে আসো,
বাবর আলীর মুখে দিয়ে যেও থুক
যদি সত্যি চাও আত্মার সুখ!
গণতন্ত্র এখন দারুন মৌজে আছে
ভালো আছে গণতন্ত্র!
সিঙ্গাপুর
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



