somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্নকথন :: অবসর সময়

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে অবস্থা এমন হয় যে করার মতো কোন কাজ থাকেনা। যখন খুব ব্যস্ত থাকি তখন ভাবি যে ফ্রী থাকলে এই এই কাজগুলা করব। কিন্তু অখন্ড অবসরে সেই কাজগুলার নামও মনে আসেনা। ফলে যা হবার তাই হয়। বিভিন্ন কাজে অকাজে সময় নষ্ট করা হয়। কোন কাজ করতেই ভালো লাগেনা।
অবসরে আমি যেই কাজটা বেশী করি - সেটা হল মোবাইল হাতে নিয়ে বিভিন্ন মানুষকে কল দেই। এটা হচ্ছে নিঃসঙ্গতা দূর করার প্রাথমিক প্রয়াস। দেখা যায় সবাই কম বেশি ব্যস্ত নিজেদের কাজ কর্ম নিয়ে। আমি আবার নিঃসঙ্গতায় পড়ে যাই। যে কাজই করি মনে হয় সময়ের অপচয় হচ্ছে । কিছুই করতে ইচ্ছা করেনা। কিছুই ভালো লাগেনা। এসময় মনে হয় একটা কাজ করলে খুব ভালো লাগবে সেটা হচ্ছে ভ্রমন । কিন্তু আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের জীবন যাত্রা এত ব্যস্ততাময় যে অবসর থাকলেও ঘুরতে যাওয়া হয়না। কখন আবার নতুন কাজের ঢাক আসবে সেটার জন্য অপেক্ষা করতে হয়। একসময় অবসর থাকলে হালকা লেখালেখি করতাম। কলেজ লাইফে প্রচুর ডায়েরী লিখতাম। বেশীরভাগই পারিপাশ্বিক অবস্থা নিয়ে। আশেপাশের মানুষদের নিয়ে। জবাকে নিয়ে লিখতাম। তামান্না থাকত। ছদ্মনামেও একজনকে নিয়ে লেখা হত।
হলে উঠার পর কিছু গল্প টল্প লিখি। মান খুবই খারাপ , কিন্তু তাও ভালোই লাগত। মানে আমার নিজের অনেক ভালো লাগত এই আর কী! এখন অনেকদিন লেখা হচ্ছেনা। আমরা আসলে যাই করি সেখানে অন্যদের মতামত কেমন তা দেখতে চাই। এই যে আমি লিখলাম আমার গল্পের মান খুবই খারাপ , এইটা কিন্তু আমি মন থেকে লিখিনি। আমার এই লেখাটা কেউ পড়লে সে কী ভাববে এইটা ভেবে লিখেছি। আল্টিমেটলী মনের ভাব লেখার মাধ্যমেও প্রকাশ পাচ্ছেনা। আমি অবশ্য একটু চাপা স্বভাবের তাই হয়ত আমার এইরকম অনুভূতি হচ্ছে। এইটা ম্যান টু ম্যান ভ্যারী করতে পারে। করাটাই স্বাভাবিক।


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×