somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ আফসানা'রা

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা আফসানাকে চিনি। রোজ ছাতা মাথায় দিয়ে মেইন রোডে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। ছাপান্ন হাজার বর্গ মাইলের চেয়ে তার এই কম ব্যসার্ধের ছাতার আয়তনটাই অনেক বেশী নিরাপদ, নিশ্চিন্তে রোদে, বৃষ্টিতে মাথা গুঁজতে পারে।

-আপা রিকশা লাগবে? মেইন রোডের পাশে পান দোকানদার বলল। আপা ডাকটা নিশ্চিন্তের, প্রতিনিয়ত পুরুষ দেখা আফসানার চোখ একটু হলেও মানুষ দেখে।
-না লাগবে না, আফসানা উত্তর দেয়।
-কেমন আছেন আপা?
-ভালো। আপনি?
-জে ভালো।
দোকানদারটি রোজ রোজ একই প্রশ্ন গুলো করে। অন্যদেরকে কেনো সে করেনা? নাকি সে মেয়ে বলে আলাপ জমানোর চেষ্টা! আফসানা এসবের কিছুই ভাবতে চায়না। কেউ একজন তার প্রতিদিন খোঁজ নিচ্ছে এটা সে বিশ্বাস করতে চায়।

আমরা আফসানাকে বাসে দেখি,মহিলাদের সংরক্ষিত আসনে বসে রাস্তার দিকে তাকিয়ে আছে। পুরুষদের আসনে বসে শহরটা দেখার ইচ্ছে তার খুব, শাসকের চোখে শহরটাকে দেখবে। খুব ইচ্ছে তার কারোও চোখে চোখ রেখে আদরের শাসনে বলবে, এত দেরী করে আসলে কেনো? আফসানা এখন জানে তার দিকে কতগুলো চোখ তাকিয়ে আছে। হয়তো জানে ছাপান্ন হাজার বর্গ মাইলের সকল পুরুষ চোখই তাকিয়ে আছে এই মুহূর্তে। আফসানা বিশ্বাস করতে চায় এত সবের ভীড়েও কেউ একদিন তার চোখে চোখ রেখে কাজল দাওনি কেনো জিজ্ঞেস করবে। বাস হেলপার ভাড়া চায়।
-আপা ভাড়াটা দ্যান।আফসানা ব্যাগ থেকে টাকা বের করে। টাকা নেওয়ার অজুহাতে বাস হেলপার হাত ধরে। আফসানা বোঝেনা প্রতিদিন ওয়াশিং পাউডার দিয়ে কাপড় কাঁচা নিছক চামড়ার এই হাত দুটো ধরতে কেনো পুরুষরা উদগ্রীব। কই! কেউ তো কোনদিন হাত দুটো ধরে বলল না, আফসানা তোমার এই হাত দুটো ধরে একসাথে অনেক বছর পূর্ণিমা দেখবো।

আমরা আফসানাদের অনেক গুলো কলিগ দেখি। যারা অনেক কেয়ার নেয় আফসানার শাড়ীর,আফসানার চুলের,আফসানার শরীরের রঙের।
-শাড়ীটাতে বেশ লাগছে। এক কলিগ জিজ্ঞেস করে, যে পাশের ডেক্সে বসে আছে।
মুখের হাসি ফুটিয়ে উত্তর দেয় ধন্যবাদ। হাসতেই হবে এটাই নিয়ম। আফসানা জানেনা কেনো তাকে হাসতে হবে? তার হাসার কোনো সুযোগ নেই। ছাপান্ন হাজার বর্গ মাইল জুড়ে এত আততায়ীর তীঘ্ন দৃষ্টির মাঝে ভয় ছাড়া হাসার কোনো সুযোগ কখনো থাকেনা। আফসানা জানে তাকে লক্ষ্য করা হচ্ছে তার চুল থেকে নখ পর্যন্ত। তার মনটাকে কেউ কখনো লক্ষ্য করেতে চায়নি।

আফসানার রাত সন্ধ্যায় হয়, ছাতাটা ব্যাগে গুছিয়ে মেইন রোডে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। সারাদিন বোঝা হয়ে থাকা শরীরটাকে বাসায় ফিরে সঁপে দিতে হবে আরেক শাসকের কাছে। আফসানা তাকে ভালোবাসে, ছাপান্ন হাজার বর্গ মাইলের এত শাসকের চোখ থেকে শরীরটাকে বাঁচিয়ে রেখেছে শুধু তার জন্য। আফসানার মনটা বেঁচে নেই। আমরা আফসানাদের চিনি, কয়েকহাত পোশাকের মাঝে বন্দী লাখ লাখ আফসানারা।...
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×