
এই মাঝ রাতে আমি যেন ঘুমিয়ে না পড়ি
আমি প্রিয়তম ভোর হওয়া দেখতে চাই।
বান্ধবহীন দীর্ঘ রাত জেগে থেকে
আমি যেন ঘুমিয়ে না পড়ি,
আমি যেন শান্ত নদীর কলধ্বনি শুনতে পাই।
এই গভীর রাতে ঘুমে চোখ বুজে এলে
আমি যেন শুনতে পাই জোনাকির মৃদু গুঞ্জন।
ভোরের কোমল রোদ,
আমাকে যেন ডেকে যায়।
এই মাঝ রাতে আমি যেন ঘুমিয়ে না পড়ি
আমি প্রিয়তম ভোর হওয়া দেখতে চাই।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



