বকেয়া বেতন-ভাতার দাবিতে বিএনপির মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক দিনকালের সাংবাদিক-কর্মচারিরা মঙ্গলবার গুলশানে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেছেন।
সন্ধ্যায় পত্রিকাটির ডিইউজে ইউনিট প্রধান মোদাব্বের হোসেন ও শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি মহীউদ্দিন আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাত সাড়ে আটটার দিকে তার কার্যালয়ে আসেন। এ সময় আন্দোলনরত সাংবাদিক-কর্মচারিরা সারিবদ্ধভাবে অবস্থান নেন।
দৈনিক দিনকালের ডিইউজে ইউনিট প্রধান মোদাব্বের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ১৪ মাস ধরে বেতন পাচ্ছি না। এছাড়া সপ্তম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করা হয়নি। এগুলোসহ পাঁচ দফা দাবিতে আমরা শান্তিপূর্ণ এ কর্মসূচি পালন করছি।"
এর আগে গত এপ্রিল মাসে পত্রিকাটির সাংবাদিক-কর্মচারিরা বকেয়া বেতনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দুদিন বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে ১৮ এপ্রিল খালেদা জিয়া পত্রিকাটির সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বলে নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক নিয়োগের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন করা হবে বলে আশ্বাস দেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি বলে আন্দোলনরতরা জানান।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান দৈনিক দিনকালের প্রকাশক।
বকেয়া বেতনের দাবিতে 'দিনকাল' কর্মীদের অবস্থান ধর্মঘট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
বিচিত্র এই দেশের রাজনীতি!

আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।