somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[ংন]বেকারীতে ব্যবহৃত হচ্ছে কেমিক্যাল ও পোড়া মবলি[/ংন][/ংন]

০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর অলিগলিতে নিয়ন্ত্রণহীনভাবে গড়ে উঠছে বেকারি। এই সকল বেকারিতে বিস্কুট, চানাচুরসহ উৎপাদিত খাদ্যসামগ্রীতে কেমিক্যালসহ নানা ধরনের ক্ষতিকর পদার্থ ব্যবহৃত হচ্ছে দেদারসে। জিলাপি, চানাচুর ও বিভিন্ন খাদ্যসামগ্রী পোড়া মবিল দিয়ে ভাজা হয়। এমন প্রমাণ বিগত দিনে ভেজালবিরোধী মোবাইল কোর্ট পেয়ে আসছিল। ঐ সময় মোবাইল কোর্টের তৎপরতার কারণে বেকারিতে পোড়া মবিল, ইউরিয়া সার, কেমিক্যালসহ নানা ধরনের বিষাক্ত পদার্থের ব্যবহার হ্রাস পায়। তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে এই মোবাইল কোর্টের কার্যক্রম বন্ধ থাকায় বেকারিগুলো ঐ সকল ক্ষতিকর পদার্থের ব্যবহার ব্যাপকহারে শুরু করে। অনেক বেকারির মালিক এই সকল বিষাক্ত কেমিক্যাল ও পোড়া মবিলের ক্ষতিকর দিক সম্পর্কে তেমন অবহিতও নয়। কেননা অধিকাংশ মালিক অশিক্ষিত। তবে তারা এটা ভালভাবে জানে যে, পোড়া মবিল, কেমিক্যাল ও বিষাক্ত পদার্থ সংমিশ্রণে তৈরি খাদ্যসামগ্রী মচমচা ও টাটকা থাকে দীর্ঘদিন। অপরদিকে লাভের হারও বেশি। এক টাকা বিনিয়োগে ৮০ পয়সা লাভ। অধিক মুনাফার আশায় তারা বিষাক্ত কেমিক্যাল ও বিষাক্ত পদার্থ সংমিশ্রণে খাদ্যসামগ্রী উৎপাদন করে থাকে বলে কয়েক বেকারির মালিক মোবাইল কোর্টকে জানিয়েছে। এই সকল বিষাক্ত খাদ্যসামগ্রী খেলে দ্রুত কিডনি লিভারসহ অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট এবং মরণব্যাধি ক্যান্সার হওয়ার আশংকা ৯৯ ভাগ বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিমত পোষণ করেছেন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সূত্রে জানা যায়, রাজধানীতে হাজার হাজার অননুমোদিত বেকারি রয়েছে। তারা নিজেদের খেয়াল খুশিমত ও ইচ্ছানুযায়ী বিষাক্ত কেমিক্যাল ও পদার্থ এবং নানা ধরনের অখাদ্য ও কুখাদ্য সংমিশ্রণে বিস্কুট, চানাচুর পাউরুটিসহ নানা ধরনের খাদ্য তৈরি করে বাজারজাত করে আসছে।

অপরদিকে কারখানার অভ্যন্তরের অস্বাস্থ্যকর পরিবেশের কথা সর্বজনবিধিত। এই পরিবেশে শ্রমিকরা মাসের পর মাস কাজ করায় তারাও খোস-পাচড়া ও সর্দি-কাশিসহ নানা ধরনের সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে। এই সকল শ্রমিক দ্বারা তৈরি খাদ্যসামগ্রী খেলে ক্রেতাদের নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশংকা বেশি বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিমত ব্যক্ত করেন। যদিও সিটি কর্পোরেশন সূত্রে বলা হয়, রাজধানীতে বেকারির সংখ্যা সহস্রাধিক। এদের মধ্যে ৭০ ভাগের ট্রেড লাইসেন্স নেই। ট্রেড লাইসেন্স পাওয়ার আগে স্বাস্থ্যসম্মত কারখানা, স্বাস্থ্যকর পরিবেশ, সেনিটারি ইন্সপেক্টর দ্বারা পরিদর্শন ও শ্রমিকদের জন্য সুষ্ঠু পরিবেশ থাকা বাধ্যতামূলক। উল্লেখ্য, খাদ্যসামগ্রীর মান নিয়ন্ত্রণ করার কেউ নেই। সিটি কর্পোরেশন ও বিএসটিআইয়ের এক শ্রেণীর দুনীর্তিবাজ কর্মকর্তা ঐ সকল বেকারি মালিকদের নিকট থেকে নির্ধারিত হারে মাসোহারা পেয়ে থাকে। এ কারণে বিষাক্ত খাদ্যসামগ্রী বস্তিসহ অস্বাস্থ্যকর পরিবেশে কিংবা ড্রেনের পাশে নোংরা পরিবেশে উৎপাদিত হচ্ছে বছরের পর বছর।

গতকাল মঙ্গলবার বিএসটিআই ও র‌্যাব-১০ যৌথভাবে পুরাতন ঢাকার আবুল হাসনাত রোড ও নিমতলী মাজেদ সর্দার রোডে ৪টি বেকারিতে অভিযান চালায়। ৪টি কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, রোগাক্রান্ত শ্রমিক ও মানবদেহে ক্ষতিকর কেমিক্যালসহ নানা ধরনের পদার্থ কর্মকর্তারা দেখতে পান। এই কেমিক্যাল ও পদার্থ তারা জব্দ করেন। এই ৪টি কারখানার কোন অনুমোদন বিএসটিআই দেয়নি। আবুল হাসনাত রোডের সিটি বেকারি এবং মাজেদ সর্দার রোডে জনতা, জালাল ও তারা বেকারির বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়।

খ্যাতনামা দুই শিশু বিশেষজ্ঞ ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. মুনজুর হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, কেমিক্যাল ও বিষাক্ত পদার্থ সংমিশ্রণে তৈরি খাবার শুধু শিশুদের নয় সকল বয়সীর নারী-পুরুষের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে শিশুদের স্বাস্থ্যের জন্য হুমকি বেশি। শিশুদের নানা ধরনের স্নায়ুরোগ হওয়ার আশংকা ৯০ ভাগ। বুদ্ধি হ্রাস পেতে পারে। হাবাগোবা হওয়ার আশংকাও কম নয়। গর্ভবতী মায়ের জন্যও এইসব সামগ্রী বিপজ্জনক।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×